ছবি-সংগৃহীত
নারী

এক মাইল দৌড়ালেন ৯ মাসের অন্তঃসত্ত্বা

সান নিউজ ডেস্ক: মাকেনা মাইলার নামের এক নারী ৯ মাসের গর্ভবতী হয়ে ক্যালিফোর্নিয়ার একটি ট্র্যাক মিটে পাঁচ মিনিটে এক মাইল দৌড় সম্পন্ন করেছেন।

আরও পড়ুন: ফের বাড়ল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

দর্শকদের কার্যত হতবাক করে দিয়েছেন তিনি। গর্ভাবস্থার নবম মাসে যে এমনভাবে দৌড়ানো সম্ভব, তা বিশ্বাসই করতে পারছেন না অনেকে।

৩০ বছর বয়সী ওই নারী পেশাদার দৌড়বিদ। ২০২০ সালে প্রথমবারের গর্ভাবস্থায়ও তিনি এভাবে দৌড়ের অভ্যাস অব্যাহত রেখেছিলেন। সেই সময়ে ৫ মিনিট ২৫ সেকেন্ডে এক মাইল সম্পূর্ণ করেছিলেন তিনি।

তিনি জানান, অনেকেই তাকে গর্ভাবস্থায় এত কঠোর প্র্যাকটিস করতে বারণ করেছিলেন। কিন্তু তাতে তিনি কর্ণপাত করেননি।

আরও পড়ুন: পুলিশের অভিযানে গ্রেফতার ৪৯

তিনি বলেন, আমি প্রথমে ভেবেছিলাম, গর্ভাবস্থায় ট্রেনিং করাটা খুবই সাধারণ একটা ব্যাপার। কিন্তু অনেকেই এটি মেনে নিতে পারছেন না। আমার মনে হয়, এর মধ্যে কিছুটা জেনেটিক ব্যাপার রয়েছে। আমি অনেক বড় রানারদেরও চিনি, যারা গর্ভবতী হয়েছিলেন এবং কিন্তু তাদের পেলভিস চাপ নিতে পারেনি।

মাকেন্নার স্পনসর স্পোর্টস শু সংস্থা অ্যাসিক্স। মূলত ৫ কিলোমিটার এবং ১০ কিলোমিটারের রেসে দৌড়ান তিনি।

চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী, গর্ভবতী নারীদের একেবারে সম্পূর্ণভাবে শারীরিক পরিশ্রম করা বন্ধ করে দেওয়া অনুচিত। তাদের সপ্তাহে অন্তত পাঁচ দিন আধ ঘণ্টা হালকা ব্যায়াম করা উচিত। তবে সেটা সরাসরি দৌড় বা ভারি ওজন তোলার মতো নয়। হালকা ফ্রি হ্যান্ড ব্যায়াম, স্ট্রেচিং করতে পারেন হবু মায়েরা।

আরও পড়ুন: ফের মিসাইল ছুড়লো উ. কোরিয়া

তবে এটা মাথায় রাখতে হবে, যাতে আপনি সম্পূর্ণ সুস্থ থাকেন এবং আপনার গর্ভাবস্থা স্বাভাবিক হয়। সেই সঙ্গে যথাযথ পুষ্টিও প্রয়োজন। এমনিতে হালকা ব্যায়ামে ভয় নেই। কিন্তু ভয় অন্য জায়গায়। দৌড় বা জিমে ওজন তোলার সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তাই সেই বিষয়ে আত্মোপলব্ধি প্রয়োজন।

মাকেনা জানান, প্রথম প্রথম রসিকতার মতো করে শুরু হয়েছিল। কিন্তু পরে এটি ভাইরাল হয়ে যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা