ছবি : সংগৃহিত
নারী
আমি সেরা মা হতে পারতাম!

নেতৃত্ব যেন মাতৃত্বের পথে বাধা হয়ে না দাঁড়ায়

আন্তর্জাতিক ডেস্ক : রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণার পর নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন পার্লামেন্টে সমাপনী ভাষণে এক আবেগঘন বক্তব্যে নারীদের উদ্দেশে বলেছেন— নেতৃত্ব যেন মাতৃত্বের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখবেন।

আরও পড়ুন : চাঁদে যাচ্ছেন প্রথম নারী নভোচারী

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী ওয়েলিংটনের পার্লামেন্টে দেওয়া ভাষণে ৪২ বছর বয়সি জেসিন্ডা বলেন- আমি একজন সেরা মা হতে পারতাম। আপনারাও তা হতে পারেন এবং এখানে (পার্লামেন্টে) থাকতে পারেন।’

জেসিন্ডা আরডার্ন একজন সহানুভূতিশীল নারী ও দৃঢ় নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রির পদ থেকে পদত্যাগ করেন তিনি। তবে তাঁর পাঁচ বছরের শাসনামলে একজন ‘ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন জেসিন্ডা।

আরও পড়ুন : নিহত জেসমিনের ছেলে-ভগ্নীপতির জবানবন্দি রেকর্ড

২০১৯ সালে জেসিন্ডার প্রধানমন্ত্রিত্বের সময় নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই হামলায় নিহত হয়েছিলেন ৫১ জন মুসল্লি।

২০২২ সালে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২২ জন মারা যান। এ ছাড়া করোনা মহামারি তো ছিলই। এসব সংকট তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন।

আরও পড়ুন : রূপচর্চায় লাল চন্দন!

২০১৮ সালে নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়ে বিশ্বব্যাপী আলোচিত হয়েছিলেন জেসিন্ডা আরডার্ন। বিশ্বনেতাদের মধ্যে এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়েছিলেন।

জেসিন্ডা তার বক্তৃতায় নিজের গর্ভধারণের সময়ের কঠিন পথচলার কথা অকপটে বলেছেন। মানসিক চাপসহ আরও অন্যান্য জটিলতার কারণে তাকে ৩৭ বছর বয়সে মা হতে নিষেধ করা হয়েছিল বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা