ফাইল ছবি
বাণিজ্য

প্রাইম ব্যাংকের নগদ লভ্যাংশ অনুমোদন

সান নিউজ ডেস্ক: শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেড। ব্যাংকটির ২৮তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: হ্যালো পয়সা রেমিট্যান্স উৎসব শুরু

সোমবার (২৯ মে) ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় ২০২২ সালের বার্ষিক হিসাবের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য এ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

২০২২ সালে ব্যাংকটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১ টাকা ৬১ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ১৫ পয়সা। সেই েহিসেবে ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন ব্যাংকটির শেয়ারহোল্ডারা।

আরও পড়ুন: নিলামে উঠছে ১৪৭ বিলাসবহুল গাড়ি

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তানজিল চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজম জে চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন এবং নাজমা হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান ইমরান খান, অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী এফসিএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাইম আহমেদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব তানভীর সিদ্দিকী।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা