ছবি: সংগৃহীত
বাণিজ্য

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

আরও পড়ুন : বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার (১৯ এপ্রিল) সকালে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উদযাপনে বুড়িমারী ও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীদের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ঈদুল ফিতরের ছুটি নিয়ে আলোচনা শেষে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন : ঈদের ছুটিতেও যেসব ব্যাংক খোলা

সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১৯ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঈদের ছুটি এবং শুক্রবার (২৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলে টানা ১০ দিন সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

২৯ এপ্রিল (শনিবার) বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে। গত ৮ এপ্রিল ঈদের ছুটি সংক্রান্ত একটি পত্র নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন

এ সংক্রান্ত একটি পত্র উভয় দেশের ব্যবসায়ী সংগঠন ও কাস্টমস কর্তৃপক্ষের মধ্যে বিনিময় করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুরহাসান কবির জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা