প্রশিক্ষণ আয়োজন করল ইসলামী ব্যাংক
বাণিজ্য
কার্ডিয়াক অ্যারেস্ট ও সিপিআর বিষয়ক

প্রশিক্ষণ আয়োজন করল ইসলামী ব্যাংক

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইন্টারেক্টিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (আইপিডিআই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কার্ডিয়াক অ্যারেস্ট ও কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আরও পড়ুন: সচিবসহ প্রশাসনে বড় পরিবর্তন

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ আব্দুল্লাহ আল শাফি মজুমদার। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিআই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ মুহসিন আহমেদ, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মোঃ ওমর ফারুক খান ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস। ট্রেনিং সেশন পরিচালনা করেন এভারকেয়ার হাসপাতালের ডাঃ আসিফ জামান তুষার। প্রশিক্ষণে ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির ভাষণে প্রফেসর ডাঃ আব্দুল্লাহ আল শাফি মজুমদার বলেন, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর অন্যতম মাধ্যম হলো সিপিআর। কোন ধরনের ডাক্তারি বিদ্যা ছাড়াই যে কোনো মানুষের পক্ষে সিপিআর পদ্ধতি শেখা সম্ভব। সারাবিশ্বের অসখ্য মানুষ এ রোগে আক্রানÍ হয়ে মৃত্যুবরণ করেন। একটু সচেতন হলেই সিপিআর-এর মাধ্যমে কার্ডিয়াক অ্যারেস্ট আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব। তাই সবার উচিত এই বিষয়টি নিয়ে নূন্যতম জ্ঞান রাখা।

আরও পড়ুন: করোনাকে ছাড়িয়ে গেল ডেঙ্গু

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, হার্ট মানুষের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। যেকোন সময় আমরা যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারি। এই রোগটি কখন কীভাবে হবে সেটি আমরা কেউ জানি না। তাই এই রোগের বিষয়ে পূর্ব সর্তকতা অবলম্বন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডাক্তারের কাছে পৌঁছানোর আগে প্রাথমিক চিকিৎসা নেওয়ার এই সিপিআর পদ্ধতি আমাদের সবাইকে আরো বেশি সচেতন হতে সহায়তা করবে। ইসলামী ব্যাংকের সাথে এমন উদ্যোগ নেওয়ায় আইপিডিআই- এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা