কার্ডিয়াক অ্যারেস্ট ও সিপিআর সচেতনতায় ইসলামী ব্যাংক ও আইপিডিআই
বাণিজ্য

কার্ডিয়াক অ্যারেস্ট সচেতনতায় ইসলামী ব্যাংক ও আইপিডিআই

সান নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইন্টারেক্টিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (আইপিডিআই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কার্ডিয়াক অ্যারেস্ট ও কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আরও পড়ুন : শনিবার থেকে কমছে মাছের দাম

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সাধারণ সম্পদক প্রফেসর ডাঃ আব্দুল্লাহ আল শাফি মজুমদার।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ডা. তানভীর আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিআই ফাউন্ডেশনের সাধারণ সম্পদক ডাঃ মুহসিন আহমেদ, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মোঃ ওমর ফারুক খান ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস। ট্রেনিং সেশন পরিচালনা করেন এভারকেয়ার হাসপাতালের ডাঃ আসিফ জামান তুষার। প্রশিক্ষণে ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : মধ্যরাতে উঠছে নিষেধাজ্ঞা

প্রধান অতিথির ভাষণে প্রফেসর ডাঃ আব্দুল্লাহ আল শাফি মজুমদার বলেন, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর অন্যতম মাধ্যম হলো সিপিআর। কোন ধরনের ডাক্তারি বিদ্যা ছাড়াই যে কোনো মানুষের পক্ষে সিপিআর পদ্ধতি শেখা সম্ভব।

সারাবিশ্বের অসখ্য মানুষ এ রোগে আক্রানÍ হয়ে মৃত্যুবরণ করেন। একটু সচেতন হলেই সিপিআর-এর মাধ্যমে কার্ডিয়াক অ্যারেস্ট আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব। তাই সবার উচিত এই বিষয়টি নিয়ে নূন্যতম জ্ঞান রাখা।

আরও পড়ুন : আবারও বেড়েছে সবজির দাম

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, হার্ট মানুষের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। যেকোন সময় আমরা যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারি। এই রোগটি কখন কীভাবে হবে সেটি আমরা কেউ জানি না। তাই এই রোগের বিষয়ে পূর্ব সর্তকতা অবলম্বন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ডাক্তারের কাছে পৌঁছানোর আগে প্রাথমিক চিকিৎসা নেওয়ার এই সিপিআর পদ্ধতি আমাদের সবাইকে আরও বেশি সচেতন হতে সহায়তা করবে। ইসলামী ব্যাংকের সাথে এমন উদ্যোগ নেওয়ায় আইপিডিআই- এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা