বাণিজ্য

কমেছে ডিম-সবজির দাম 

সান নিউজ ডেস্ক : অস্বাভাবিক বৃদ্ধির পর রাজধানীর বাজারগুলোতে ডিমের দাম গত সপ্তাহেই কমতে শুরু করে। সপ্তাহের ব্যবধানে ডজনে ডিমের দাম কমেছে আরও ৫ টাকা। এর মাধ্যমে দুই সপ্তাহে ডিমের দাম ডজনে ৩৫ টাকা কমলো।কিছুটা স্বস্তির বাতাস বইছে সবজির বাজারে। প্রায় সব সবজির দাম ৫-১০ টাকা করে কমেছে।

আরও পড়ুন : পেঁয়াজের দাম কমলো!

গত কয়েক সপ্তাহে সবচেয়ে বেশি থাকা কাঁচা মরিচের দামও এই সপ্তাহে স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে। বিক্রেতারা বলছেন, আজ বাজারে প্রতিটি সবজিই ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে।শুক্রবার (২৬ আগস্ট) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

বাজারে প্রতিকেজি কাঁচা মরিচের দাম ১২০। এক সপ্তাহ আগেও এই দাম ছিল ২৫০ টাকার বেশি। এদিকে সপ্তাহের বাজারে বেগুন ৫০ টাকা, আলু ২৫ টাকা, শসা ৭০ টাকা, টমেটো ১০০ টাকা, করলা ৬০ টাকা, উস্তে ৪৫-৫০ টাকা, ঢেঁড়স ৩৫-৪০ টাকা, কাঁচা পেঁপে ২৫-২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, পটল ৩৫-৪০ টাকা প্রতিকেজিতে বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি হালি কাঁচা কলার দাম ৪০ টাকা, প্রতি পিস ফুলকপি ৪০ টাকা, প্রতি পিস লাউ ৪৫-৫০ টাকা, লাল শাকের আটি ১৫ টাকা ও কমলি শাকের আটি ১০ টাকা।সবজির বাজার নিয়ে হাতিরপুল কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী খলিল গণমাধ্যমকে বলেন, গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজিতে ৫-১০ টাকা করে দাম কমেছে।

ব্রয়লার মুরগির পাশাপাশি অপরিবর্তিত রয়েছে পাকিস্তানি কক বা সোনালি মুরগির দাম। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। দুই সপ্তাহ আগে ছিল ৩০০ থেকে ৩২০ টাকা। দাম অপরিবর্তিত থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে চিংড়ি ও ইলিশ। চিংড়ির কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা। আর এক কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা। আর ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা।

আরও পড়ুন : সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সপ্তাহের বাজার করতে ছুটির দিনে হাতিরপুল কাঁচাবাজারে এসেছেন গোলাপ। তিনি বলেন, গত কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির বাজার কিছুটা স্থিতিশীল। সাধ্যের মধ্যে রয়েছে দাম। তবে লাপিয়া, পাঙাসের কেজিও দুইশ টাকা বিক্রি হচ্ছে। জিনিসপত্রের দাম এখন আমাদের মতো নিম্ন আয়ের মানুষ খুব কষ্টে আছে।এখন তো আর দাম দীর্ঘ দিন স্থিতিশীল থাকে না। দেখা যাবে আগামী সপ্তাহে হুট করে কোনো একটা সবজির দাম বিনা কারণে আকাশচুম্বী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা