ভারত গম রফতানি বন্ধ করায় বিকল্প খুঁজছে ঢাকা
বাণিজ্য

ভারত গম রফতানি বন্ধ করায় বিকল্প খুঁজছে ঢাকা

সান নিউজ ডেস্ক : প্রতিবেশী দেশ ভারত সরকার গম রফতানি বন্ধ ঘোষণা করার পর বাংলাদেশের অর্থনীতিবিদ, আমদানিকারকরা উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে সরকার একের পর এক বৈঠক করছে বিকল্প উপায়ে কিভাবে গম আমদানি করা যায়।

আরও পড়ুন : পি কে হালদারকে বাংলাদেশে হস্তান্তর করা হবে

শুক্রবার ( ১৩ মে ) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড জানিয়েছে, নিজেদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে তারা রফতানিতে এই নিষেধাজ্ঞা দিয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে।

তবে দু’টি ক্ষেত্রে রফতানি করা যাবে’ এক-ইতোমধ্যে খুলে ফেলা যেসব ঋণপত্র বা এলসি বাতিল হবে না এবং দুই-খাদ্য ঘাটতিতে থাকা দেশের সরকারের অনুরোধের বিপরীতে ভারত সরকার রফতানির অনুমতি দেবে।

ইউক্রেন ও রাশিয়া থেকে বাংলাদেশের আমদানি করা গমের বড় অংশ আসতো। কিন্তু দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে সরকারি এবং বেসরকারিভাবে ভারত থেকেই গম আমদানি করা হচ্ছিল। এখন এই নিষেধাজ্ঞার পর বাংলাদেশ সরকার বিকল্প কি চিন্তা করছে?

আরও পড়ুন : তিউনিশিয়ায় ৩২ বাংলাদেশি উদ্ধার

সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোচ্ছাম্মৎ নাজমানারা খানুম বলেন তারা বিকল্প দু’টি পরিকল্পনা করেছেন এরই মধ্যে।

তিনি বলেন ‘বুলগেরিয়ার সাথে সমঝোতা স্মারক সই করেছি। সেখান থেকে পাবো। আর ভারতের সরকারের সাথে জি-টু-জি পদ্ধতিতে আমদানি করার চেষ্টা করছি।’

‘সরকারিভাবে বেশি এনে আমরা খোলা বাজারে বা ওএমএস এ একটু বেশি দেয়ার চেষ্টা করবো। ভারতের সরকার যেহেতু বলছে অনুরোধের ভিত্তিতে দেবে সেই চেষ্টা আমরা করবো’ বলেন তিনি।

আরও পড়ুন : অবশেষে ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড!

তবে খাদ্য মন্ত্রণালয় বলছে , ভারত রফতানি বন্ধ করলে বেসরকারিভাবে যারা আমদানি করে তারা ক্ষতির মুখে পড়বে। কারণ গমের চাহিদার একটা সিংহভাগ বেসরকারি আমদানিকারকরা করে থাকেন।

নাজমানারা খানুম আরও বলেন, এই সমস্যা সমাধান করা যায় কি না সেজন্য তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছেন। আর পররাষ্ট্রমন্ত্রণালায়ের সাথে বৈঠক করবেন।

চট্টগ্রামের নাসিরাবাদের আমদানিকারক জাভেদুর আলম, যিনি ২০ বছর ধরে ব্যবসা করছেন, তিনি বলছেন, সরকার যদি দ্রুত ভারতের সরকারের সাথে আলোচনায় না বসে তাহলে আমদানিকারকরা যেমন ক্ষতির মুখে পড়বেন, তেমনি বাজারের গমের সংকট দেখা দেবে।

আরও পড়ুন : বিএনপি সহজে ক্ষমতায় আসতে পারবে না

তিনি বলেন ‘ভারত থেকে আমরা সিংহভাগ গম আমদানি করি। কারণ বাংলাদেশে যে পরিমাণ গম উৎপাদন হয়, সেটা চাহিদা পূরণ করতে পারে না। আমরা প্রতি সপ্তাহে গম আনি ,প্রতি সপ্তাহে বিক্রি করে ফেলি’।

‘সরকারের উচিৎ ভারত সরকারের সঙ্গে আলোচনা করে বেসরকারি খাতের আমদানিকারকদের আমদানি করার ব্যবস্থা করে দেয়া। না হলে বাজারে ব্যাপক সংকট হবে,’ বলেন তিনি।

বাংলাদেশে চালের পর গমই হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ চাহিদা সম্পন্ন শস্য। প্রতি বছর বাংলাদেশে ৭৫ লাখ টন গমের চাহিদা রয়েছে। গমের ১১ লাখ টনের মতো দেশে উৎপাদিত হয়। বাকিটা আমদানি করা হয়।

আরও পড়ুন : ভারত থেকে গম রপ্তানি বন্ধ

দেশের রাজস্ব বোর্ডের হিসাবে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ মোট গম আমদানির ৬৩ শতাংশ রাশিয়া ও ইউক্রেন, ১৮ শতাংশ কানাডা এবং বাকিটা যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়াসহ আটটি দেশ থেকে আমদানি করে।

কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর এনবিআরের হিসাবে, গত ১ মার্চ থেকে ১২ মে পর্যন্ত সময়ে বাংলাদেশে ৬ লাখ ৮৭ হাজার টন গম আমদানি হয়। এ সময়ে ভারত থেকে এসেছে ৬৩ শতাংশ। বাকিটা এসেছে কানাডা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশ থেকে।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন ভারত গম রফতানি বন্ধ করায় বাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন : ফিনল্যান্ডকে সতর্ক করলেন পুতিন

তিনি বলেন ‘এটার ফলে শুধু যে গমের দাম বাড়বে সেটাই না অন্যান্য পণ্যের দাম বাড়বে। যেকোনো ঘোষণা কার্যকর করার আগেই বাংলাদেশের বাজারগুলোতে দাম বেড়ে যায়’।

‘তাই সরকারকে এখনই যেটা করতে হবে-ভারতের সাথে আলোচনা করে বেসরকারিভাবে গম আমদানি করার ব্যবস্থা করা, আর দ্বিতীয় বিকল্প উৎস থেকে গম আনা। এছাড়া অন্যান্য জিনিস যেমন চাল, ডাল, গম ডিম এসবের দাম না বাড়ে সেটা নিয়ন্ত্রণ করতে হবে’ বলেন তিনি।

খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম জানান, সরকারিভাবে গমের মজুত আছে ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন। এটা দিয়ে দুই মাস চালানো যাবে।

আরও পড়ুন : পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আসেনি

এছাড়া ১ লাখ মেট্রিক টন গম জাহাজে রয়েছে যেটা ২/১ দিনের মধ্যে দেশে পৌঁছাবে। এছাড়া ২ লাখ মেট্রিক টন গমের চুক্তি করা আছে ভারতের সাথে।

খাদ্য-মন্ত্রণালয় বলছে, এই অর্থবছরে সরকারিভাবে যে গম বিতরণ করা হয় সেটার কোনো ঘাটতি হবে না।

প্রসঙ্গত, সাধারণ মানুষের জন্য গমের চাহিদার বিরাট অংশ মেটানো হয় বেসরকারিভাবে আমদানি করা গমে। তবে সেই গম কতটা মজুদ আছে সেটার হিসেব পাওয়া যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা