টিসিবি (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

কাল থেকে কোটি পরিবার পাবে টিসিবির পণ্য

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী এক কোটি নিম্ন আয়ের পরিবার কাল রোববার থেকে সাশ্রয়ীমূল্যে টিসিবি পণ্য কিনতে পারবেন। দুই কিস্তিতে তারা এসব পণ্য পাবেন। প্রথম কিস্তিতে পাবেন ২০ থেকে ৩০ মার্চ ও দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিল।

এতে প্রতিটি পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল এবং ৫০ টাকা দরে ২ কেজি ছোলা পাবেন।

রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) সভাকক্ষে টিসিবির এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।

টিপু মুনশি জানান, নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার জন্য দেশব্যাপী সুবিধাভোগী পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুসারে তাদের ফ্যামিলি কার্ড দিয়েছে সরকার। তবে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ১২ লাখ ও বরিশাল সিটিতে ৯০ হাজার পরিবারকে কার্ড দেওয়া সম্ভব হয়নি।

তিনি জানান, এই দুই নগরীর মানুষকে ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে।

তিনি আরও জানান, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্থানীয় জনসংখ্যা এবং দারিদ্র্যের সূচক বিবেচনায় রেখে তালিকা তৈরি করা হয়। তিনি দাবি করেন এক কোটি পরিবার টিসিবির পণ্য পাওয়ায় এতে প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তিনি বলেন, বিতরণের আগের দিন সংশ্লিষ্ট ফ্যামিলি কার্ডধারীদের পণ্য বিক্রির স্থান এবং সময় জানানো হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা