বাণিজ্য

স্যামসাং গ্যালাক্সি এস২২ লুফে নিতে রেকর্ড সংখ্যক প্রি-অর্ডার

সান নিউজ ডেস্ক : গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলোর জন্য রেকর্ড সংখ্যক প্রি-অর্ডার জমা পড়েছে, যা গ্যালাক্সি এস২১ সিরিজের স্মার্টফোনগুলোর চেয়েও দ্বিগুণ। এখন পর্যন্ত, গ্যালাক্সি এস সিরিজের মোট বিক্রির ৬০ শতাংশ হয়েছে গ্যালাক্সি এস২২ আল্ট্রার মাধ্যমে।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নাইটোগ্রাফি এবং এআই অ্যাডভান্সমেন্টের সমন্বয়ে গ্যালাক্সি এস২২ ও এস২২+ ডিভাইসগুলো স্মার্টফোনের চিরাচরিত প্রথা ভেঙেছে। ব্যবহারকারীরা ডিভাইসগুলো দিয়ে আরও ভালো ছবি তুলতে পারবেন এবং ভিডিও ধারণ করতে পারবেন। এস পেন এর মাধ্যমে এস সিরিজের ফোনগুলো সৃজনশীল উপায়ে ব্যবহার করা যাবে, যা গ্যালাক্সি এস২২ আল্ট্রা ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্তের সূচনা করবে।

এর আগে, এস পেন ব্যবহারের সুবিধা শুধু গ্যালাক্সি নোট ডিভাইসগুলোতে ছিলো।

এ নিয়ে স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, স্মার্টফোন ব্যবহারকারীদের সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তির ফোন ব্যবহারে অনুপ্রাণিত করতে স্যামসাং সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলোই এর প্রকৃষ্ট উদাহরণ। এ কারণেই, গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলো প্রি-অর্ডারের ক্ষেত্রে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের প্রতিজ্ঞা

দুর্দান্ত অফারসহ গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা বর্তমানে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে স্যামসাং বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটে চোখ রাখুন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা