বাণিজ্য

পানির দামে পেঁয়াজ বিক্রি

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলিতে পানির দামে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে। তিন দিন আগে ২৫ টাকা কেজিতে বিক্রি হলেও এখন ১৮ থেকে ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। তবে ব্যবসায়ীদেরে ভাষ্য কোনো কোনো আড়তে ১৬ টাকা দরেও পেঁয়াজ বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: এখন ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেব

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে হিলির পেঁয়াজের পাইকারি বাজারে এই চিত্র গেছে। তবে দেশি পেঁয়াজের দাম না কমলেও বাড়েনি। বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।

খোঁজ নিয়ে জানা গেছে, হিলি দিয়ে ইন্দোর, নাসিক, গুজরাট, নগর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বন্দরে ইন্দোর জাতের প্রতিকেজি পেঁয়াজ (ট্রাকসেল) ১৬ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আগে তা ২৪ থেকে ২৫ টাকা দরে বিক্রি হয়েছিল। এছাড়া নাসিক, গুজরাট, নগর জাতের পেঁয়াজ ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগে তা ২৮ টাকা দরে বিক্রি হয়েছিল।

ব্যবসায়ীরা জানান, দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকায় এর দাম স্থিতিশীল রয়েছে। বন্দরে ভারতীয় পেঁয়াজ আমদানি বাড়ার কারণে মোকামগুলোতে ভারতীয় পেঁয়াজের চাহিদা বেড়েছে।

আরও পড়ুন: হোসেনি দালানে বোমা হামলায় ২ জনের কারাদণ্ড

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, সোমবার (১৪ মার্চ) বন্দর দিয়ে একদিনেই ৪১টি ট্রাকে ১ হাজার ১৭৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে গত কয়েকদিন ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ ভারত থেকে আমদানি হচ্ছিল। কিন্তু এখন প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা