বাণিজ্য

ভোজ্যতেলে ভ্যাট প্রত্যাহার

সান নিউজ ডেস্ক: সয়াবিন ও পাম তেলে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৪ মার্চ) বিকেলে ব্যবসায়ী ও উৎপাদন পর্যায়ে সমুদয় ভ্যাট প্রত্যাহার করে এসআরও জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আরও পড়ুন: তেল: দিনে ৮০ কোটি টাকা লোকসান

এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত ওই এসআরওতে আগামী ৩০ জুন পর্যন্ত ভ্যাট প্রত্যাহার বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্যের ঊর্ধগতি থামাতে কোন পণ্যে কত ভ্যাট প্রত্যাহার করা হবে তা জানার জন্য এনবিআরের এসআরও জারি হওয়া পর্যন্ত অপেক্ষার কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সয়াবিন ও পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ হারে ভ্যাট ছিল। প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ওই ভ্যাট দিতে হবে না। যদিও অপরিশোধিত ভোজ্যতেলের আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট অপরিবর্তিত থাকছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা