বাণিজ্য

গ্যালাক্সি এ০৩ কোর নিয়ে আসলো স্যামসাং

সান নিউজ ডেস্ক: স্যামসাং সম্প্রতি বাংলাদেশের বাজারে তাদের ‘অসাম’ গ্যালাক্সি এ-সিরিজ এর নতুন ফোন গ্যালাক্সি এ০৩ কোর নিয়ে এসেছে। স্মার্টফোনটিতে উচ্চ-মানের স্মার্টফোন অভিজ্ঞতা দিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) অপারেটিং সিস্টেম, বিশাল ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং আরও অনেক উদ্ভাবনী ফিচার।

গ্যালাক্সি এ০৩ কোর-এ রয়েছে অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন), যা দূর্দান্ত কর্মদক্ষতা নিশ্চিত করে এবং অ্যাপগুলো ২০ শতাংশ দ্রæত গতিতে কাজ করতে সহায়তা করে। স্মার্টফোন ব্যবহারকারীরা এখন ধীরগতির পারফরম্যান্স নিয়ে চিন্তিত হওয়া ছাড়াই এক অ্যাপ থেকে আরেক অ্যাপে সহজেই সুইচ করতে পারবেন।

দুর্দান্ত ভিউইং অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য 'অসাম' সিরিজের সর্বশেষ এই ফোনে রয়েছে ৬.৫-ইি র বিশাল এইচডি+ এলছিডি ইনফিনিটি-ভি ডিসপ্লে। এছাড়াও, ফটোপ্রেমীদের জন্য আছে ৮ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা সহ দুর্দান্ত ক্যামেরা সেট-আপ এবং সুন্দর সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ৷

আরও পড়ুন: স্যামসাং পণ্যের জাতীয় পরিবেশক বাটারফ্লাই গ্রুপ

এছাড়া, স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর-এ রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যার সাহায্যে ব্যবহারকারীরা ফোন চার্জ করার জন্য কম সময় ব্যয় করে আরও বেশি সময় ধরে কন্টেন্ট উপভোগ করতে পারবেন। এই ডে-টু-নাইট এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকার ফলে ব্যবহারকারীরা চার্জ করা নিয়ে চিন্তিত না হয়েই, যেকোনো সময় যেকোনো জায়গাই তাদের প্রিয় কন্টেন্ট উপভোগ করতে পারবেন।

এ ব্যাপারে স্যামসাং মোবাইলের হেড অব বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, ‘বছরের পর বছর ধরে, স্যামসাং ভক্তরা আমাদের গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোন পছন্দ করে আসছেন। এ-সিরিজ পরিবারের সর্বশেষ সংযোজনটিও একই রকম ভালো এবং এতে রয়েছে দুর্দান্ত সব ফিচার, যা নতুন স্মার্টফোন ব্যবহারকারী, মিলেনিয়ালস এবং প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত। আমরা আনন্দিত যে আমাদের ভক্তরা গ্যালাক্সি এ০৩ কোর ব্যবহার করার সুযোগ পাচ্ছেন এবং দুর্দান্ত এক অভিজ্ঞতা পেতে যাচ্ছেন।’

যেসব স্মার্টফোন ব্যবহারকারীরা বাজেটের মধ্যে উদ্ভাবনী ফিচারের সেরা স্মার্টফোন কিনতে চাইছেন, তারা নিশ্চিন্তে স্যামসাং গ্যালাক্সি এ০৩ কিনতে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা