হিলির পেয়াজের বাজার (ছবি-সংগৃহীত)
বাণিজ্য

ফের পেঁয়াজের দাম বৃদ্ধি 

দিনাজপুর প্রতিনিধি: মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে প্রভাব পড়েছে বাজারে। গত দুদিনে দিনাজপুর জেলার হিলিতে বৃদ্ধি পেয়েছে দেশি পেঁয়াজের দাম। দু’দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৬ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ ক্রেতারা।

আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে হিলি পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি আড়তে কমেছে দেশি পেঁয়াজের সরবরাহ। সরবরাহ কমার কারণে দু’দিনের ব্যাবধানে ২২ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকায়।

পেঁয়াজ বিক্রেতা শাকিল হোসেন জানান, বৃষ্টির কারণে দুদিন থেকে আমাদের আড়ৎগুলোতে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে দামও কিছুটা বাড়ছে। সরবরাহ বাড়লে দাম আবারো কমে আসবে। দাম বৃদ্ধির কারণে বেচা-কেনাও কমে গেছে।

ক্রেতা আহান আলী জানান, টানা বৃষ্টির কারণে বাজারে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। দেশি পেঁয়াজের দাম হাতের নাগালেই ছিল। হঠাৎ দাম এক লাফে ৬ টাকা বেড়ে গেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনতে চান নিপুণ

রহিম নামের একজন জানান, হঠাৎ করে হিলি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা ২ দিন আগেও ২২ টাকা কেজি পেঁয়াজ কিনে নিয়ে গেলাম। আজ এসে দাম শুনি ২৮ টাকা কেজি। এমনিই বৃষ্টিতে কোনো কাজ হচ্ছে না, এভাবে দাম বাড়লে আমাদের জন্য অসুবিধা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা