বাংলাদেশ ব্যাংক (ছবি: সংগৃ হীত)
বাণিজ্য

সাকিবের পিপলস ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত ২০ জানুয়ারি

বাংলাদেশ ক্রিকেটের পোষ্টারবয় সাকিব আল হাসান খেলার বাইরে ব্যবসায়ীদের খাতায় আগেই নাম লিখিয়েছিলেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাবনা দেওয়া ‘পিপলস ব্যাংক লিমিটেড’ নামে নতুন একটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার। চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা ব্যাংকটির অনুকূলে ইস্যু করা লেটার অব ইনটেন্ডের (এলওআই) শর্ত পূরণের সময় শেষ হয়ে গেছে। বিষয়টি আগামী বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় আলোচনার জন্য তোলা হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ওই সভায় ব্যাংক খাতের নিয়ন্ত্রণ সংস্থার পরিচালকরা সম্মত হলে এলওআইর মেয়াদ বাড়ানো হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, গত ডিসেম্বরে প্রস্তাবিত পিপলস ব্যাংকের এলওআই’র মেয়াদ শেষ হয়েছে। এর মেয়াদ বাড়ানোর জন্য প্রস্তাবিত ব্যাংকটি আবেদনও করেছে। তবে পর্ষদের সিদ্ধান্ত নিয়েই মেয়াদ বাড়াতে হবে। তাছাড়া সাকিব ও তার মায়ের পরিচালক হওয়ার বিষয়টিও একই সাথে বিবেচনাধীন রয়েছে।

তিনি জানান, প্রস্তাবিত ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হওয়ার একটি নিয়মনীতি আছে। সাকিব আল হাসান যদি সব শর্ত পূরণ করে পরিচালক হতে চান তবে কোনো অসুবিধা নেই। তবে তিনি তারকা ক্রিকেটার বলে তাকে ছাড় দেওয়া হবে এমনটা ভাবার কোনো কারণ নেই।

জানা গেছে, দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে প্রস্তাবিত পিপলস ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকিং ব্যবসার জন্য লাইসেন্স নিতে চেষ্টা করলেও এলওআইর শর্ত পূরণ না হওয়ায় লাইসেন্স পাচ্ছিল না প্রতিষ্ঠানটি। ফলে কয়েক দফা এলওআইর মেয়াদ বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। সবশেষ এলওআইর মেয়াদ শেষ হয় গত ৩১ ডিসেম্বর। তবে এর আগেই কোম্পানির পরিশোধিত মূলধন পূরণের জন্য সাকিল আল হাসান ও তার মা শিরিন আক্তারকে পরিচালক করার বিষয়ে অনাপত্তি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করে প্রস্তাবিত ব্যাংকটি।

গত ডিসেম্বরে প্রস্তাবিত পিপলস ব্যাংক সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তারকে পরিচালক করার জন্য নথিপত্র বাংলাদেশ ব্যাংকে পাঠায়। এ বিষয়ে অনাপত্তির আবেদন বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় আছে। সাকিব এবং তার মায়ের বিনিয়োগ করতে হবে ২০ কোটি টাকা। তবে ২৫ কোটি টাকার মতো মূলধন দিচ্ছেন সাকিব। এদিকে আগামী বৃহস্পতিবার এ বছরের প্রথম পর্ষদ সভা করবে বাংলাদেশ ব্যাংক। ওই সভায় প্রস্তাবিত এই ব্যাংকের এলওআইর মেয়াদ বাড়ানোসহ আরও বেশ কিছু বিষয় আলোচনার জন্য তোলা হবে।

গত ২১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের সাথে দেখা করেন সাকিব আল হাসান। ওই সময় পিপলস ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান আবুল কাশেমও উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বেঙ্গল কমার্শিয়াল, সিটিজেনস ও পিপলস নামে নতুন তিনটি ব্যাংকের অনুমোদন দেয়। এর মধ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক চলতি বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। আর চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পর কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে সিটিজেনস ব্যাংক। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনিশ্চয়তায় আছে পিপলস ব্যাংক।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা