বাণিজ্য

কাল যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক 

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রোববার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ শূন্য আসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও বিভিন্ন জেলার পাঁচটি পৌরসভার নির্বাচন উপলক্ষে এলাকাগুলোতে সব তফসিলি ব্যাংকের শাখা-উপশাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন থেকে সার্কুলার জারি করে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ শূন্য আসন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং পাঁচটি পৌরসভার (চট্টগ্রাম জেলার বাঁশখালী, নোয়াখালী জেলার নোয়াখালী, যশোর জেলার ঝিকরগাছা, নাটোর জেলার নাটোর ও বাগাতিপাড়া) নির্বাচন উপলক্ষে ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের দিন নির্বাচনি এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনি কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোন শাখা বা উপশাখা থাকলে তা বন্ধ থাকবে।

একইসঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকাধীন ব্যাংকের শাখা-উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য পরামর্শ দেওয়া হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা