বাণিজ্য

স্বপ্ন'র নতুন আউটলেট ধানমন্ডি আট নাম্বারে

নৌশিন আহম্মেদ মনিরা: ধানমন্ডি আট নাম্বারে চালু হল দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’-এর ২০২ তম শাখা। শুক্রবার (১৪ জানুয়ারী) সকাল ১১টায় এ আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের ফিন্যান্স অ্যান্ড প্ল্যানিং বিভাগের নির্বাহী পরিচালক প্রদীপ কর চৌধুরী, এসিআইয়ের হেড অফ রিক্স ম্যানেজমেন্ট এন্ড ইন্টারনাল অডিট অমিতাভ সাহা, স্বপ্ন'র অপারেশনস ডিরেক্টর আবু নাছের, স্বপ্ন'র বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক মো: সামসুদ্দোহা শিমুল,স্বপ্নের এইচআর প্রধান শাহ মো: রিজভী রনি, স্বপ্নের ক্রিয়েটিভ হেড মোঃ ফরিদুজ্জামান, স্বপ্ন'র মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মো: কামরুজ্জামান মিলুসহ আরও অনেকে।

এসিআই লিমিটেডের ফিন্যান্স অ্যান্ড প্ল্যানিং বিভাগের নির্বাহী পরিচালক প্রদীপ কর চৌধুরী বলেন, ধানমন্ডি ৮- এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত এই আউটলেটে কেনাকাটা করবেন। আমরা গ্রাহকদের পরামর্শ এবং মূল্যায়ণ আশা করি। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন’।

নতুন এই শাখার উদ্বোধন উপলক্ষ্যে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। থাকছে হোম ডেলিভারি সেবা। স্বপ্ন সুপারশপের নতুন এই শাখার ঠিকানা : বে পার্ক হাইটস (শেখ জামাল ক্রিকেট একাডেমির পাশে), প্লট-৫২২ (পুরাতন), প্লট ২ (নতুন), রোড- ৮ (পুরাতন), রোড-৯ (নতুন), মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর: ০১৩১৩-০৫৫১৬২ ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা