বাণিজ্য

৩৭৮তম শাখা উদ্বোধন ইসলামী ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৭৮তম শাখা উদ্বোধন করা হয়েছে ফরিদপুরের মধুখালীতে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা বৃহস্পতিবার (৪ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে এ শাখার শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তেব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আজ দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক পরিমণ্ডলের সফল ও সার্থক বাস্তবতা। দেশের ব্যাংকিং খাতের প্রায় ২৮ শতাংশ ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ এবং বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে টানা ১০ বছর অবস্থান ধরে রেখেছে।

তিনি বলেন, এক কোটি ৬০ লাখ গ্রাহকের এই ব্যাংকের আমানত এক লাখ ৩৫ হাজার কোটি টাকার বেশি। বর্তমানে এই ব্যাংক ৩৭৮ শাখা, ১৯৬ উপশাখা, দুই হাজার ৬০০ এজেন্ট আউটলেট এবং দুই হাজারের বেশি এটিএম ও সিআরএম মেশিনের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদান করছে ইসলামী ব্যাংক।

ইসলামী ব্যাংকের অত্যাধুনিক প্রযুক্তিমান সম্পন্ন ব্যাংকিং সলিউশন সেলফিন অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং ও বিকল্প ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সকলকে আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারঘোষিত প্রণোদনা ও অগ্রাধিকার খাতে বিনিয়োগসহ দেশের বৃহৎ ও ভারী শিল্পে বিনিয়োগ কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক মধুখালী শাখার মাধ্যমে এ অঞ্চলে উদ্যোক্তা উন্নয়ন করে ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ও মধুখালী পৌরমেয়র খন্দকার মোরশেদ রহমান।

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের খুলনা জোনপ্রধান মো. আবদুস সালাম। এছাড়া আরও বক্তব্য দেন ব্যাংকের যশোর জোনপ্রধান মো. মাকসুদুর রহমান ও মধুখালী শাখাপ্রধান মোহাম্মদ কামরুল হাছান।

গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন বিশিষ্ট ব্যাংকার অশোক কুমার সিংহ রায়, রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খান, ফরিদপুর জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ও মধুখালী বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার বাদশা। ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শাখার সিআরএম ও এটিএম বুথ উদ্বোধন করা হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা