বাণিজ্য

আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজিজুর রহমান 

নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. আজিজুর রহমান এফসিএস। মো. আজিজুর রহমান আইসিএসবি’র একজন কাউন্সিল মেম্বার হিসেবে গত আট বছর ধরে কর্পোরেট গভর্নেন্স এর উৎকর্ষ আনয়নে কাজ করছেন।

কর্পোরেট পেশাদারিত্বের পাশাপাশি, মো. আজিজুর রহমান ইন্টেলেকচুয়াল প্রপার্টি এসোসিয়েশন অব বাংলাদেশের ডিরেক্টর জেনারেল এবং ভাইস চেয়ারম্যান আইপিআর স্ট্যান্ডিং কমিটি, এফবিসিসিআই, যার মাধ্যমে তিনি মেধাস্বত্ব অধিকার সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি বাংলাদেশে আইপিআর টেকসই মডেলের ধারণা উদ্ভাবনে সহায়ক ভূমিকা পালন করছেন। পাশাপাশি তিনি প্রেরণা ফাউন্ডেশনের একজন পরিচালক হিসেবে বিভিন্ন প্রকল্পে সহায়ক ভূমিকা রাখছেন যার মাধ্যমে ব্যাক্তিগত দক্ষতা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সম্ভাবনাময় উদ্যোক্তা উন্নয়ন, টেকসই কৃষির উন্নয়নের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নতীকরনসহ পাবলিক ও প্রাইভেট পার্টনারশীপ এর মাধ্যমে পরিবেশ, সামজিক ও গভর্ননেন্স উন্নতীকরনে সরকারের ২০৩০ সালের টেকসই উনয়নের লক্ষমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

মো আজিজুর রহমান রহমান কর্পোরেট গভর্নেন্স, মেধাস্বত্ব অধিকার, কোম্পানী আইন ইত্যাদি বিষয়ে সেমিনার ও পেশাগত দক্ষতা উন্নয়নমুলক প্রশিক্ষণসভায় রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহন করে থাকেন। মো. আজিজুর রহমান বর্তমানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স ও কোম্পানী সেক্রেটারী হিসেবে কর্মরত আছেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা