বাণিজ্য

স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর সাথে আইডিএলসি’র চুক্তি

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে ডিজিটাল ডিপোজিট সংগ্রহের লক্ষ্যে ব্যাংকিং পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। এর লক্ষ্য হচ্ছে ‘স্ট্রেইট-টু-ব্যাংক পে’ সল্যুশনের মাধ্যমে গ্রাহকদের থেকে ডিজিটাল ডিপোজিট সংগ্রহ করা।

সম্প্রতি প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এই চুক্তি সাক্ষরিত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বুধবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য মতে, আইডিএলসি ফাইন্যান্স সম্প্রতি একটি অনলাইন ডিজিটাল ডিপোজিট সেবা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা ব্যাংক শাখায় উপস্থিত না হয়েও ডিপোজিট জমা করতে পারবেন। এই সেবার ফলে গ্রাহকবৃন্দ একই স্থানে ব্যাংকিং-এর বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া, রিয়েল টাইম এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ডিপোজিটের তথ্য ট্রান্সফার করা যাবে বলেও জানা যায়।

এছাড়া, আইডিএলসি ফাইন্যান্সকে ‘স্ট্রেইট-টু-ব্যাংক পে’ নামক একটি স্টেট-অব-আর্ট সল্যুশন প্রদান করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এপিআই ইন্টিগ্রেশনসহ এই সুবিধার মাধ্যমে আইডিএলসি তাদের গ্রাহকদের একটি নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হবে এবং গ্রাহকরা যেকোন সময় যেকোন স্থানে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট চালু করতে ও সুবিধামতো উপায়ে পেমেন্ট করতে পারবে।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড-এর সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর জালাল উদ্দিন বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে আমাদের অনলাইন ডিপোজিট প্রোডাক্টের ব্যাংকিং পার্টনার এবং পেমেন্ট গেইটওয়ে হিসেবে পেয়ে আমরা আনন্দিত। ‘স্ট্রেইট-টু-ব্যাংক পে’ আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দের ডিপোজিট পেমেন্টের জন্য একটি সুবিধাজনক, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী পন্থা হিসেবে কাজ করবে।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশনের ম্যানেজিং ডিরেক্টর এবং হেড আলমগীর মোর্শেদ বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড’ই বাংলাদেশে প্রথম ক্রেডিট কার্ড, লেটার অব ক্রেডিট ইনস্যুরেন্সসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা চালু করে। ‘স্ট্রেইট-টু-ব্যাংক পে উইথ এপিআই ইন্টিগ্রেশন’ সল্যুশনের মাধ্যমে দেশের কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনলাইন-অফলাইন উভয়ভাবেই ডিপোজিট সংগ্রহ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডকে পার্টনার হিসেবে পেয়ে এবং তাদের ডিপোজিট সংগ্রহ প্রক্রিয়াকে ডিজিটাইজ করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।’

‘স্ট্রেইট-টু-ব্যাংক পে’ স্ট্যান্ডার্ড চার্টার্ডের একটি ওয়ান-স্টপ গ্লোবাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন উপায়ে অনলাইন ও অফলাইনে ডিজিটাল পেমেন্ট করতে পারেন। ‘স্ট্রেইট-টু-ব্যাংক পে’ সল্যুশনে বিভিন্ন উপায়ে পেমেন্ট চেকআউট, কার্ড, নেট ব্যাংকিং, মোবাইল ওয়ালেটসহ ভার্চ্যুয়াল অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সাফার ইত্যাদি সুবিধা পাওয়া যায়। এছাড়া ‘স্ট্রেইট-টু-ব্যাংক পে’ সল্যুশনে অনলাইন স্টোর, মোবাইল অ্যাপ, ফিজিক্যাল স্টোর, রিমোট কালেকশন, ডেলিভারি পেমেন্ট ও বিল পেমেন্টের জন্য অনলাইন চেকআউট, কিউআর কোড এবং পেমেন্ট লিংক ইত্যাদি সুবিধাও পাওয়া যায়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর অ্যাওয়ার্ডজয়ী ডিজিটাল প্ল্যাটফর্ম স্ট্রেইট-টু-ব্যাংক গ্রাহকদের নগদ অর্থ সংক্রান্ত চাহিদা পূরণে অত্যাধুনিক পণ্য এবং টেইলরমেইড সল্যুশনের মাধ্যমে অনলাইনে বিবিধ সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। স্ট্রেইট-টু-ব্যাংক প্ল্যাটফর্মে স্ট্যান্ডার্ড চার্টার্ডের আন্তর্জাতিক মানসম্পন্ন এইচ-টু-এইচ, সুইফটনেট বা এপিআই ব্যবহার করে গ্রাহকদের সেবা প্রদান করা হয়। বিস্তারিত জানতে ভিজিট করুন sc.com/straight2bankpay

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড চার্টার্ড বিশ্বের ৫৯ দেশের প্রগতিশীল বাজারে আমরা একটি ও প্রধান আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান হওয়ার পাশাপাশি ৮৫ দেশের গ্রাহকদের সেবা দিয়ে আসছি। আমাদের মূল লক্ষ্য ব্যবসায় ও প্রগতিকে নতুন আঙ্গিকে সামনের দিকে নিয়ে যাওয়া এবং আমাদের মান ও ঐতিহ্য এর মূলমন্ত্র- ‘হেয়ার ফর গুড’।

স্ট্যান্ডার্ড চার্টার্ড এর পিএলসি লন্ডন ও হংকং এর স্টক এক্সচেঞ্জ এবং ভারতের মুম্বাই ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্ত।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা