বাণিজ্য

দেশে পণ্য রফতানি আয়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: মহামারির মধ্যেও দেশের অর্থনীতির অন্যতম প্রধান সূচক রফতানি আয়ে রেকর্ড অব্যাহত রেখেছে বাংলাদেশ। সেপ্টেম্বরের রেকর্ড ভেঙে সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশের ৪৭২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার (৪.৭৩ বিলিয়ন) ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৮৫ টাকা ৭০ পয়সা) এই অর্থের পরিমাণ ৪০ হাজার ৫১৫ টাকা। এই আয় লক্ষ্যমাত্রার চেয়েও ৩৬ দশমিক ৪৭ শতাংশ বেশি। যা গত বছরের একই সময়ের চেয়ে ৬০ দশমিক ৩৭ শতাংশ বেশি পণ্য রফতানি করেছেন দেশের উদ্যোক্তারা। এর আগে আর কোনো মাসেই এ পরিমাণ পণ্য রফতানি হয়নি।

মঙ্গলবার ( ২ নভেম্বর) বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য বলছে, দেশের ইতিহাসে এর আগে কখনোই কোনো একক মাসে এত বেশি পণ্য রফতানি হয়নি। ২০২১-২২ অর্থবছরের কেবল অক্টোবর মাস নয়, প্রথম চার মাসের রফতানি আয়ও গড়েছে রেকর্ড। প্রায় ২৩ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। অর্থাৎ যা প্রত্যাশা করা হয়েছিল, তাও ছাড়িয়ে গেছে।

ইপিবির পরিসংখ্যান আরও বলছে, এর আগে গত সেপ্টেম্বরে ৪১৭ কোটি ডলার বা ৩৫ হাজার ৪৪৫ কোটি টাকার পণ্য রফতানি হয়েছিল। সবমিলিয়ে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এক হাজার ৫৭৫ কোটি (১৫.৭৫ বিলিয়ন) ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। টাকার হিসাবে যা এক লাখ ৩৪ হাজার ৯৭৩ কোটি টাকা। এই চার মাসে পণ্য রফতানি থেকে গত বছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ৬২ শতাংশ বেশি বিদেশি মুদ্রা দেশে এনেছেন রফতানিকারকরা। লক্ষ্যের চেয়ে আয় বেড়েছে ১৩ দশমিক ৩৩ শতাংশ।

প্রতিবেদনে আরো দেখা যায়, রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকে ভর করেই পণ্য রফতানিতে সুবাতাস বইছে। অক্টোবরে পোশাক রফতানি থেকে মোট এক হাজার ১৬২ কোটি ১১ লাখ (১২.৬২ বিলিয়ন) ডলার দেশে এসেছে। যা মোট রফতানির ৮০ দশমিক ১৩ শতাংশ। এই চার মাসে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশি বিদেশি মুদ্রা দেশে এসেছে। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১২ দশমিক ৪১ শতাংশ।

রফতানি আয়ের এই উল্লম্ফনে উচ্ছ্বাস প্রকাশ করে সংশ্লিষ্টরা বলছেন, এতো দ্রুত সময়ে করোনা মহামারির ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোটা সত্যিই প্রশংসনীয়। আগামী ডিসেম্বরে বড়দিনের উৎসব। ফলে সামনে রফতানি আয় আরো বাড়বে বলে আশা প্রকাশও করেছেন তারা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা