ছবি: সংগৃহীত
বাণিজ্য

ঢাকা স্টক এক্সচেঞ্জের সিআরও’র পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি: ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মো. শওকত জাহান খান পদত্যাগ করেছেন। নিয়ম অনুযায়ী আগামী জানুয়ারি থেকে এই পদত্যাগপত্র গৃহীত হবে।

ডিএসইর চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার মঙ্গলবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিআরও শওকত জাহান খান ডিসির কাছে পদত্যাগপত্র দিয়েছেন।

গত ১ সেপ্টেম্বর শওকত জাহান খান (এফসিএমএ) ডিএসইর সিআরও হিসেবে যোগদান করেন। যোগদানের মাত্র ২ মাস পর তিনি পদত্যাগ করলেন। গত ৩ অক্টোবর চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) আব্দুল মতিন পাটোয়ারীর পদত্যাগের এক মাস পর ডিএসইর সিআরও পদত্যাগ করলেন।

২০২০ সালের ৫ জানুয়ারিতে অসুস্থতার কারণে একেএম জিয়াউল হাসান সিআরও থেকে পদত্যাগ করেন। এরপর থেকে এই পদটি শূন্য হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা