বাণিজ্য
সহজ শর্তে

৬ হাজার কোটি টাকা ঋণ দেবে কোরিয়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে আগামী ৫ বছরে ৭০ কোটি ডলার সহজ শর্তে ঋণ দেবে দক্ষিণ কোরিয়া। যা বাংলাদেশি টাকায় (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) প্রায় ৫ হাজার ৯৫০ কোটি টাকা।

রোববার (২৪ অক্টোবর) এ বিষয়ে একটি ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ২০২১ সাল হতে ২০২৫ সালের মধ্যে এই ঋণ পাবে বাংলাদেশ।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর হয়। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কেউন সই করেছেন। চুক্তি অনুষ্ঠানে কোরিয়া দূতাবাস, কোরিয়া এক্সিম ব্যাংক এবং ইআরডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এই ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের আওতায় যে সব ঋণ চুক্তি স্বাক্ষরিত হবে তার প্রতিটির বাৎসরিক সুদের হার হবে মাত্র ০.০১ শতাংশ থেকে ০.০৫ শতাংশ। ঋণ পরিশোধের সময় হিসাবে পাওয়া যাবে ৪০ বছর এবং গ্রেস পিরিয়ড (রেয়াতকাল) থাকবে ১৫ বছর।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরিয়া সরকার তাদের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৭ সাল থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির প্রসারে নমনীয় ঋণ সহায়তা দিচ্ছে। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়া সরকারের সহায়তায় ৪৬ কোটি ৯৭ লাখ মার্কিন ডলারের ১৫টি প্রকল্প সমাপ্ত হয়েছে। এছাড়া ৬৬ কোটি ৬২ লাখ ডলারের ৮টি প্রকল্প বর্তমানে চলমান।

কোরিয়া সরকার এখন পর্যন্ত বাংলাদেশকে প্রায় ১৩৩ কোটি ডলার নমনীয় ঋণ মঞ্জুর করেছে, যা তার উন্নয়ন অংশীদার দেশসমুহের মধ্যে ২য় সর্বোচ্চ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা