বাণিজ্য

সহজ শর্তে ঋণ দেয়ার অনুরোধ অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি খাতের উন্নয়নে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনকে (আইএফসি) সহজ শর্তে ঋণ দিতে অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার (১৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাংক-আইএমএফ এর বার্ষিক সভা-২০২১ এর সাইড লাইনে সোমবার (১৮ অক্টোবর) বাংলাদেশ প্রতিনিধি দল এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) প্রতিনিধিদলের মধ্যে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ এবং মি. মাকতের ডিওপ আইএফসি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সভায় বাংলাদেশ প্রতিনিধি দলে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মিস ফাতিমা ইয়াসমিনসহ অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।

অর্থমন্ত্রী ২০১৯ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জ ‘বাংলা বন্ড’ ইস্যু করার জন্য আইএফসি এর প্রশংসা করেন। অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ মহামারির সময় বেসরকারি খাতে বিশেষ করে ব্যাংক, বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠান এবং নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ সহযোগিতা অব্যাহত রাখায় আইএফসিকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় অর্থমন্ত্রী করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও গত বছর বাংলাদেশের ধনাত্মক জিডিপি প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।

সভায় বাংলাদেশের পুজিবাজারে ‘টাকা বন্ড’ ইস্যুর বিষয়ে সামগ্রিক আর্থিক খাতের সংস্কার, আইএফসির কান্ট্রি স্ট্র্যাটেজি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী আইএফসিকে বেসরকারি খাতের উন্নয়নে পিপিপিসহ অন্যান্য ক্ষেত্রে সহজ শর্তে ঋণ দিতে অনুরোধ করেন।

২০৩১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশ গড়তে বিপুল বিনিয়োগের বিষয়টি তুলে ধরে আইএফসিকে বাংলাদেশে পিপিপির মাধ্যমে বিনিয়োগে প্রয়োজনীয় কারিগরি সহায়তার জন্য অনুরোধ জানান তিনি। একইসঙ্গে অর্থমন্ত্রী আইএফসিকে বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য এগিয়ে আসতে অনুরোধ জানান। আইএফসি বাংলাদেশের সঙ্গে তাদের ভবিষ্যৎ পার্টনারশিপ আরও সংহত করার আশাবাদ ব্যক্ত করে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা