বাণিজ্য
র‌্যাংগস লিমিটেড

নগদে ১০০০ টাকা ক্যাশব্যাক অফার

নিজস্ব প্রতিবেদক: দেশীয় ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান র‌্যাংগস লিমিটেডের পণ্য কিনে তাৎক্ষণিভাবে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন 'নগদ' গ্রাহকরা। গ্রাহকরা 'নগদ'র মাধ্যমে পেমেন্ট করে এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড থেকে পছন্দের যে কোনো প্রোডাক্ট কিনে 'নগদ'র মাধ্যমে পেমেন্ট করলেই এক জন পাবেন এক হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক।

এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের অবশ্যই নিজের 'নগদ' অ্যাকাউন্ট সচল থাকতে হবে। এ ছাড়া সকল শর্ত পূরণ করে গ্রাহকেরা দিনে একবার ৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পেতে পারেন। ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ দুই বার, অর্থাৎ এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

চলতি মাসের ৯ তারিখে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ২০ নভেম্বর ২০২১ পর্যন্ত। গ্রাহকদের এই ক্যাম্পেইনটি উপভোগ করতে হলে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড-এর আউটলেট থেকে কমপক্ষে ১০ হাজার টাকা বা তার বেশি টাকার পণ্য কিনে সরাসরি মার্চেন্ট কিউআর কোডের মাধ্যমে 'নগদ' অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে হবে।

সরাসরি মার্চেন্ট কিউআর পেমেন্টের ক্ষেত্রে 'নগদ' অ্যাপের মাধ্যমে অথবা *১৬৭# ডায়াল করেও গ্রাহকরা পেমেন্ট করতে পারবেন। কোনো মার্চেন্ট ওয়েবসাইট দিয়ে পেমেন্ট করলে গ্রাহকেরা এই ক্যাশব্যাক সুবিধা পাবেন না।

এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, 'নগদ দেশীয় একটি কোম্পানি হিসেবে অপর একটি দেশীয় কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। এর মাধ্যমে 'নগদ' এর মূল্যবান গ্রাহকেরা আর্থিক সাশ্রয় করতে পারবেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা