বাণিজ্য

ফের সয়াবিন তেলের দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারের কারণে দেশে ফের বাড়ছে সয়াবিন তেলের দাম। প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (১৭ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপণ্যের মজুত পরিস্থিতি, আমদানি ও দাম নির্ধারণ সংক্রান্ত বৈঠকে এ প্রস্তাব করা হয়। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এএইচএম সফিকুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী ও সচিব এ প্রস্তাব অনুমোদন দিলে তা বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে জানাবে।

এ সময় বৈঠকে ভোজ্য তেল উৎপাদন ও বিতরণকারী কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সচিব সফিকুজ্জামান বলেন, তেল ব্যবসায়ীদের প্রস্তাব ছিল বোতলজাত লিটারপ্রতি তেল ১৬৮ টাকা করার। ট্যারিফ কমিশন একাধিকবার বসে অ্যানালাইসিস করে ১৬২ টাকা প্রস্তাব করেছে। এটা ছিল সেপ্টেম্বর মাসের অ্যাভারেজ রিপোর্ট। আজ দীর্ঘক্ষণ আলোচনা করে প্রতি লিটার বোতলজাত তেলের দাম ঠিক করা হয়েছে ১৬০ টাকা। যেটার আগে দাম ছিল ১৫৩ টাকা।

বর্তমানে খোলা সয়াবিন তেল প্রতি কেজি ১২৯ টাকা। ৭ টাকা দাম বাড়িয়ে ১৩৬ টাকা করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।

অতিরিক্ত সচিব জানান, ৫ লিটারের বোতলজাত তেল ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ৭৬০ এবং পাম তেল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১১৯ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবটি বাণিজ্য সচিবের কাছে উপস্থাপন করা হবে জানিয়ে সফিকুজ্জামান বলেন, মন্ত্রীর সঙ্গে কথা বলে দাম চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে। পরে তেল ব্যবসায়ীরা তাদের প্যাডে এটি ঘোষণা দেবেন।

এদিকে পেঁয়াজের বাজার অস্থির ছিল উল্লেখ করে অতিরিক্ত সচিব বলেন, গত এক সপ্তাহে আমরা স্পেশাল ফোকাস দিয়েছি। আল্লাহ রহম করেছেন, পেঁয়াজের বাজারটা মোটামুটি ভালো পর্যায়ে নিয়ে আসতে পেরেছি।

মিয়ানমার থেকে পেঁয়াজ আসছে জানিয়ে তিনি বলেন, এতে ভারত থেকে পেঁয়াজ আমদানি নির্ভরতা কমবে। আমি ধারণা করছি, পেঁয়াজের বাজার আর অস্থির হবে না। পেঁয়াজে আমরা স্বস্তি দিতে পারব এই প্রত্যাশা ব্যক্ত করতে পারি।

চিনির রেগুলেটরি ডিউটি কবে থেকে কার্যকর হচ্ছে তা এসেসমেন্ট করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে ৫ সেপ্টেম্বর সয়াবিন তেলের দামে লিটারপ্রতি চার টাকা ছাড় তুলে নিয়ে ১৫৩ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেল ৭২৮ টাকা এবং এক লিটার খোলা সয়াবিন তেল ১২৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

দেশে গত এক দশকের মধ্যে ভোজ্য তেলের সর্বোচ্চ দাম ছিল ২০১২ সালে। ওই বছর বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১৩৫ টাকায় বিক্রি হয়েছিল।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা