আমজাদ হোসেন
বাণিজ্য

সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এসবিএসি) চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ব্যাংকটির পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার স্থলে আগামী ২৬ সেপ্টেম্বরের পর্ষদ সভায় ব্যাংকটির নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

এ বিষয়টি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, আমজাদ হোসেন পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি পেয়েছি। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তার স্থলে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।

চলতি বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত নতুন প্রজন্মের ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে ২০১৩ সাল থেকে ২০২১ (সেপ্টেম্বর) টানা নয় বছর দায়িত্ব পালন করেন আমজাদ হোসেন। তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি নানা অভিযোগ উঠে এসেছে। এমন পরিস্থিতিতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ব্যাংকটির পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিলেন। তবে পদত্যাগপত্রটি ব্যাংকটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর কার্যকর হবে। আগামী অক্টোবর মাসে ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ব্যাংকটির নতুন চেয়ারম্যান নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন তিনি।

পদত্যাগপত্রে আমজাদ হোসেন উল্লেখ করেন, তিনি নতুন চেয়ারম্যানের কাছে স্বাচ্ছন্দ্যে দায়িত্ব বুঝিয়ে দিতে প্রস্তুত রয়েছেন। এ বিষয়ে জানতে এসএম আমজাদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা