বাণিজ্য

দাম কমেছে কাঁচা মরিচের, বেড়েছে মুরগীর

জাহিদ রাকিব

সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ কেজি প্রতি দাম কমেছে ১০-১৫ টাকা। সঙ্গে দাম কমেছে মৌসুমি শিমের, মান বেধে ২৫-৩০ টাকা। তবে এই সময় গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে ব্রয়লার মুরগীর।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগীর কেজি গত সপ্তাহ থেকে ৫-১০ বেশিতে বিক্রি করছেন ১৫০ থেকে ১৬০ টাকা। যা গত সপ্তাহে ছিলো ১৩৫-১৪৫ টাকা। তবে পাকিস্তানি কক মুরগীর কেজি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকা, যা গত সপ্তাহে ছিলো ২২০ থেকে ২৩০ টাকা।

এ সময় কাঁচা মরিচ খুচরা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। যা এর আগের সপ্তাহে বিক্রি হয়েছে ১০০-১২০ টাকা কেজিতে। একইভাবে দুইদিন আগেও ১৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া শিম বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা কেজিতে।

রামপুরা কাঁচাবাজারের ব্যবসায়ী মানিক মিয়া বলেন, বৃষ্টি ও বন্যা কমে যাওয়ার ফলে শিম ও কাঁচা মরিচের দাম কমছে। তিনি বলেন, এখন বাজারে শিমের আমদানি বাড়ছে তাই দামও কমছে।

শিম ও মরিচের দাম কমলেও বেড়েছে শসার দাম। গতকাল বৃহস্পতিবার হাইব্রিড শসা বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকা কেজিতে। আজ শুক্রবার ৫-১০ টাকা বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজিতে।

এছাড়া মূলত আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য সবজি। মালিবাগ খুচরা বাজারে এর মধ্যে কেজিপ্রতি টমেটো বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। বেগুন ৫০ টাকা, কচুর লতি ৩০ টাকা,পটল, ধুন্দল, ঢ্যাঁড়স ৪০ টাকা, ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে বরবটি, চিচিঙ্গা, ঝিঙ্গা, করলা, কাকরোল। আর উস্তা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। সবচেয়ে কম দামে পেঁপে আর আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে।

মালিবাগ আল্লাহর দান ভ্যারাইটি স্টোরে, মোটা মসুর ডাল বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকা কেজিতে। দু’দিন আগেও এ ডাল বিক্রি হয়েছে ৮০-৯০ টাকা কেজিতে। আর চিকন মসুর ডাল বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা কেজিতে।

ডালের পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে চাল ও তেল। বোতলের লিটারপ্রতি সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫২-১৫৩ টাকায়। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১২৮-১৩০ টাকায়।

আর চালের মধ্যে মোটা চালের কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ভালো মানের মোটা চাল ৫২, নাজিরশাইল ৬৬ থেকে ৬৮, বাংলামতি ৭৩ থেকে ৭৫, পাইজাম আতপ ৬৩ থেকে ৬৫, মিনিকেট চিকন ৬৬ থেকে ৬৮, পোলাও চাল ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে মুরগীর পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে ডিম। হালিপ্রতি লেয়ার মুরগীর লাল ডিম বিক্রি হচ্ছে ৩৯-৪০ টাকায়। আর ডজন বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। আর হাঁস কিংবা দেশি মুরগীর ডিম বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকা হালিতে। তবে ডজন বিক্রি হচ্ছে ১৬৫-১৭৫ টাকায়।

দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা কেজিতে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ টাকা কেজিতে। রসুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। এর মধ্যে দেশি রসুন বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজিতে। প্রকারভেদে ৯০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। আর আমদানি করা বড় দানার রসুন বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকা কেজিতে। প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। বিদেশি আদা বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকা কেজিতে।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা