বাণিজ্য

রাজপথে নামব, অনশন করব

নিজস্ব প্রতিবেদক: রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে ই-অরেঞ্জ গ্রাহকরা বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেখব তারা কি সিদ্ধান্ত দেয়। আমাদের টাকা ফেরত ও পণ্য সরবরাহের জন্য যদি কোনো সঠিক সিদ্ধান্ত না দেওয়া হয় তবে আগামী সেপ্টেম্বর মাসের ২০ তারিখে সকল গ্রাহক রাজপথে নামব, অনশন করব। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।

শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ই-অরেঞ্জ গ্রাহকদের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় ই-অরেঞ্জের প্রায় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

সমাবেশে গ্রাহকরা বলেন, ই-অরেঞ্জ শেষ কয়েকবার আমাদের বাইক ডেলিভারির সময় দিয়েও দেয়নি। বর্তমানে তাদের অফিস বন্ধ, কাস্টমারকেয়ার বন্ধ। তাদের সিইও বলছেন কোম্পানি বিক্রি করে দিয়েছে। তিনি আমাদের সামনে আসছেন না। তিনি কি দেশে আছেন কি না তাও জানা নেই।

তারা আরও বলেন, গত ১৭ তারিখ থেকে তাদের ডেলিভারি করার কথা ছিল। কিন্তু ওই দিন সকাল ১১টায় জানায়, তারা সাধারণ ডেলিভারি ১৯ তারিখ থেকে করবে আর বাইক ডেলিভারির জন্য আরও ৪৫ দিন সময় নেবে। যেখানে তাদের ৪৫ দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা, সেখানে অলরেডি ৪ মাস হয়ে গেছে।

গ্রাহকরা আরও বলেন, মাশরাফি ভাই যেদিন থেকে এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এসেছেন তখন থেকে এই প্রতিষ্ঠানের অর্ডার ১০ গুণ বেড়ে গেছে। এখন তিনি বলছেন, তার সঙ্গে চুক্তি জুলাই মাসে শেষ হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন, উনি চুক্তিবদ্ধ হওয়ার পরে মে মাসে থেকে এখন পর্যন্ত বাইকগুলোর ডেলিভারি হয়নি। তাহলে ওই দায়টুকু তো তার।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা