বাণিজ্য

ই-অরেঞ্জ গ্রাহকদের টাকা ফেরত দিতে রুল

সান নিউজ ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ থেকে পণ্য কিনতে ৪২ গ্রাহকের দেওয়া ৩ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৭৪ টাকা ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আরও পড়ুন : স্মার্ট বাংলাদেশের সংযোজন মেট্রোরেল

বুধবার (২৮ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এস এম সায়েম আলী পাঠান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইউ প্রধান, পুলিশ মহাপরিদর্শক, এসএলএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক, ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা, স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন, বিথী আক্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আমান উল্লাহ চৌধুরীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০২১ সালের বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য ৪২ জন গ্রাহক ৩ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৭৪ টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধ করলেও পণ্য সরবরাহ না করায় গ্রাহকরা এ রিট করেন।

আরও পড়ুন : আপনার সম্পদে গরিবের হক আছে

আইনজীবী সায়েম আলী পাঠান জানান, এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা