বাণিজ্য

ফরিদপুরে মরিচের কেজি ১৬০ টাকা

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : দাম বাড়ছে কাঁচামরিচের। খুচরা বাজারে ৫০ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়। মণ প্রতি বেড়েছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা।

শুক্রবার (৬ আগস্ট) ফরিদপুর উপজেলায় এ চিত্র দেখা গেছে।

ফরিদপুর মরিচের জন্য বিখ্যাত হলেও সরেজমিনে দেখা যায়, মধুখালী উপজেলার হাটবাজার থেকে প্রতিদিন ঢাকা, খুলনা ও বরিশালসহ বেশ কয়েকটি এলাকায় মরিচ সরবরাহ করেন ব্যবসায়ীরা। মধুখালীতে গত সোমবার হাটে প্রতি মণ মরিচ পাইকারি দুই হাজার টাকা, মঙ্গলবার সেটি বেড়ে দুই হাজার ৮০০ এবং বুধবার মধুখালী সদর মরিচ হাটে কাঁচামরিচের মণ পাঁচ হাজার ৮০০ টাকায় কেনেন ব্যবসায়ীরা।

মেকচামী ইউনিয়নের বামুনদী গ্রামের মরিচ চাষি উত্তম কুমার রায় জানায়, কয়েকদিন আগে মরিচের দাম অনেক কম ছিলো। এতে চাষের খরচ ওঠা নিয়ে চিন্তায় ছিলাম। গত দুই দিনে মরিচের দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে।

মধুখালী মরিচ বাজারের আড়ৎদার মো. আতিয়ার রহমান মোল্যা বলেন, ‘দুই হাজার টাকা মণের মরিচ শুক্রবার কিনেতে হলো পাঁচ হাজার ৮০০ টাকায়।’

এ ব্যাপারে মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলিভির রহমান বলেন, ‘মানিকগঞ্জসহ বেশ কয়েকটি এলাকার মরিচ শেষ হয়েছে। আর মধুখালী উপজেলা কিছু মরিচ অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।’

এ বছর মধুখালী উপজেলায় দুই হাজার ৬৪০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। গত বছর এ উপজেলায় দুই হাজার ৬৫০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছিলো বলেও জানা তিনি।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা