বাণিজ্য

রবি ছাড়ছেন সিইও মাহতাব

নিজস্ব প্রতিবেদক : মোবাইল অপারেটর রবি আজিয়াটা ছাড়ছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহতাব উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রবির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সিইও ও এমডি হিসেবে সফলতার সঙ্গে পাঁচ বছর দায়িত্ব পালন শেষে মাহতাব উদ্দিন আহমেদ চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩১ অক্টোবর রবির সিইও হিসেবে মাহতাব উদ্দিন আহমেদের মেয়াদ শেষ হবে। তবে তিনি এখনই আনুষ্ঠানিকভাবে ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার দায়িত্বে না থাকার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে রবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রবির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) রিয়াজ রশিদ প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০১৬ সালে রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নেন মাহতাব উদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশি প্রথম বহুজাতিক মোবাইল ফোন অপারেটরের সিইও ছিলেন। রবিতে যোগ দেয়ার আগে তিনি ১৭ বছর ইউনিলিভারের বিভিন্ন পদে কাজ করেন।

প্রসঙ্গত, রবি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় গত বছরের ডিসেম্বর মাসে। বর্তমানে ১০ টাকা অভিহিত মূল্যের রবির শেয়ারের লেনদেন হচ্ছে ৪৩ টাকায়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা