বাণিজ্য

শেয়ারবাজারে লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৯ জুলাই পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হবে। ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমদ বলেন, সরকার ঘোষিত লকডাউন শিথিল করায় বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। ঈদের আগ পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন এই নিয়মে হবে।

তবে ঈদের ছুটির পর ২৫ জুলাই (রোববার) থেকে পুঁজিবাজারের লেনদেন অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। কারণ ঈদের পর ব্যাংকের লেনদেন অনুষ্ঠিত হবে দুপুর দেড়টা পর্যন্ত।

ঈদের ছুটির পাশাপাশি সপ্তাহিক ছুটির পর পুঁজিবাজারের প্রথম লেনদেন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। এদিন সকাল ১০টায় লেনদেন শুরু হবে। শেষ হবে দুপুর ১টায়।

বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমদ বলেন, ঈদের ছুটির পর পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কারণ ঈদের পর ব্যাংকের লেনদেন অনুষ্ঠিত হবে দুপুর দেড়টা পর্যন্ত।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা