বাণিজ্য

কম দামে টিকা কেনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চীনের সিনোফার্ম থেকে করোনাভাইরাসের দেড় কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী চীন ইতোমধ্যে বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা দিয়েছে। দেশটির সঙ্গে আরও ২০ লাখ ডোজ টিকার চুক্তি করেছে সরকার। নতুন এই চুক্তির টিকা এবং পুরনো চুক্তির অবশিষ্ট এক কোটি ৩০ লাখ ডোজ টিকা আগের চুক্তিমূল্যের চেয়ে কম দামে পাওয়া যাবে।

বুধবার (১৪ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় টিকা চুক্তির অনুমোদন দেয়া হয়। সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলনে কম দামে টিকা পাওয়ার কথা জানান। তিনি জানান, সাপ্লিমেন্টাল এগ্রিমেন্ট-১ এর আওতায় টিকাগুলো সরবরাহ করা হবে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, টিকা নিয়ে যেটা বলার আছে, সেটা হলো, আগের চেয়ে টিকার দাম কম। টিকা কেনার বিষয়ে আগে আমরা পেছনে পড়ে গিয়েছিলাম। এই পার্চেজগুলো সিলেকটিভ পার্চেজ। এগুলোর বিষয়ে টেকনিক্যাল কারণেই আমরা বিস্তারিত বলতে পারি না। এখন টিকাগুলো কবে আসবে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে।

বৈঠকে সুইজারল্যান্ডের এওটি ট্রেডিং এজি থেকে ৪৩৬ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ২০৫ টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে। তাতে প্রতি ইউনিটের দাম পড়ছে ১৩ দশমিক ০৬৯ ডলার।

বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পে পরামর্শকের কাজ দেওয়া হচ্ছে ভারতের আরআইটিইএস ও অ্যারভি অ্যাসোসিয়েটসের জয়েন্ট ভেঞ্চারকে। সেজন্য ওই কোম্পানি পাবে ৯৭ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৩৩৪ টাকা।

নরসিংদীতে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ‘ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার’ প্রকল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য পরামর্শকের কাজ পাচ্ছে মিশরের আরব কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স মোহাররম বাখুয়াম, মিশরের ন্যাশনাল মেইনটেন্যান্স করপোরেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসাল্টস বাংলাদেশ। সেজন্য খরচ হবে ৩৯ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৪৩৩ টাকা।

বিসিআইসির ডিএপি ফার্টিলাইজার কোম্পানির জন্য ৩০ হাজার টন ফসফরিক অ্যাসিড ১৭৭ কোটি ৩৪ লাখ ২৭ হাজার ২৪৪ টাকায় আমদানির প্রস্তাবও এদিন ক্রয় কমিটির অনুমোদন পেয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা