বাণিজ্য

বঙ্গোপসাগরে ডুবলো পদ্মা সেতুর পণ্যবাহী জাহাজ

চট্টগ্রাম ব্যুরো :
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে গেল পদ্মা সেতুর পণ্যবাহী লাইটার জাহাজ এমভি হ্যাং গ্যাং-১। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে ভাসানচরের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম শেখ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিপিং কোম্পানি মেসার্স জেড শিপিং লাইন জাহাজটি পরিচালনা করছে। জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে পদ্মা সেতুর গ্যাসলাইনের পাইপ নিয়ে মাওয়া ঘাটের দিকে যাচ্ছিল।

কিন্তু সকাল ১০ টার দিকে ভাসানচরের কাছাকাছি পৌছালে আগে থেকেই স্টিয়ারিং ফেল করে ডুবে যাওয়া একটি জাহাজের সঙ্গে এমভি হ্যাং গ্যাং-১ জাহাজের ধাক্কা লাগে। এতে জাহাজটির তলা ফেটে ডুবে যায়। এ সময় জাহাজটির নাবিকরা আশেপাশের নৌযানে নিরাপদে উঠতে সক্ষম হয়।

মো. সেলিম শেখ আরো জানান, স্টিয়ারিং ফেল করে ডুবে যাওয়া জাহাজের এলাকা চিহ্নিত করে গত ১১ জুলাই মার্কিং বয়া স্থাপন করা হয়েছে। যাতে নিরাপদে জাহাজ চলাচল করতে পারে। কিন্তু এমভি হ্যাং গ্যাং-১ নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটির সঙ্গে ধাক্কা লাগে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা