বাণিজ্য

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহায় শ্রমিকদের বেতন-বোনাস দেয়া আজ মঙ্গলবার (১৩ জুলাই) থেকে ‍শুরু করবেন পোশাক মালিকরা। পরিশোধ করবেন বৃহস্পতিবারের মধ্যে। এ সময়ে অন্তত ৫০ শতাংশ কারখানার শ্রমিকরা ঈদের বোনাসও পাবেন। বাকিদের ঈদের ছুটির আগেই বোনাস দেওয়ার আশার কথা জানিয়েছেন পোশাক ব্যবসায়ীরা।

তবে করোনার দোহাই দিয়ে অনেক কারখানা মালিকরা বেতন-বোনাস না দেওয়ার পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। রোজার ঈদের মতোই অনেক কারখানার শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে শঙ্কায় আছেন তারা।

পোশাক কারখানাগুলোর মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত কারখানায়। এই কারখানাগুলোর মধ্যে অর্ধেক কারখানায় শ্রমিকদের জুন মাসের বেতন পরিশোধ করা হয়েছে। আর বাকিগুলো আগামী ১৫ জুলাইয়ের মধ্যে পরিশোধ করে দেবে। এছাড়া কিছু প্রতিষ্ঠান বেতনের পাশাপাশি আজ থেকে বোনাসও দেবে।

এ বিষয়ে বিজিএমইরএর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি সাংবাদিকদের বলেন, আমরা ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করব।

পোশাক কারখানা মালিকদের আরেক সংগঠন বিকেএমইএর সদস্যভুক্ত মালিকরা বেতনের পাশাপাশি ঈদের বোনাসও দিচ্ছেন। এই সংগঠনের ৯০-৯৫ শতাংশ মালিক ১৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতনের পাশাপাশি বোনাস পরিশোধ করবে, যাতে শ্রমিকরা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন।

এ বিষয়ে বিকেএমইএ’র পরিচালক ফজলে শামীম এহসান বলেন, আমরা জুলাইয়ের ৮ তারিখ থেকে বেতনের পাশাপাশি বোনাসও দেওয়া শুরু করেছি। কিন্তু সাপ্তাহিক ছুটিতে ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় বেতন ও বোনাস দিতে পারিনি। আমরা চেষ্টা করছি ১৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, বেশিরভাগ গার্মেন্টসে এখনও বেতন হয়নি। ফলে ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে শঙ্কায় আছি।

তিনি বলেন, কারখানার মালিকরা নিয়মিত শ্রমিকদের বেতন না দেওয়ার কারণে নারায়ণগঞ্জ, গাজীপুর এবং আশুলিয়াতে করোনার মধ্যে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে হচ্ছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা