বাণিজ্য
সেনাকল্যাণ সংস্থার মাধ্যমে

ব্যাংকের সিএসআরের টাকা বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় জনগোষ্ঠীকে সহায়তার জন্য ব্যাংকগুলো সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর)র যে টাকা খরচ করছে তা সেনাকল্যাণ সংস্থার মাধ্যমেও বিতরণ করতে পারবে। পাশাপাশি জেলা প্রশাসক, বেসরকারি সংস্থা (এনজিও), ক্ষুদ্র ঋণ সংস্থা (এমএফআই) ও ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় এই টাকা খরচ অব্যাহত রাখতে পারবে।

বাংলাদেশ ব্যাংক সোমবার (১২ জুলাই) এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থা। কোভিড-১৯–এর কারণে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে সেনাকল্যাণ সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ত্রাণসামগ্রী দেশের প্রত্যন্ত অঞ্চলে হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করছে। বর্তমানে কঠোর বিধিনিষেধের কারণে জরুরি সেবার বাইরে সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। তাই এ সময়ে ব্যাংকের বিশেষ সিএসআর তহবিল সেনাকল্যাণ সংস্থার মাধ্যমে বিতরণ করা হলে তা দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা যায়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জেলা প্রশাসক, বেসরকারি সংস্থা, ক্ষুদ্র ঋণ সংস্থা ও ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় সিএসআর কার্যক্রম পরিচালনার পাশাপাশি সেনাকল্যাণ সংস্থার মাধ্যমেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে। এ ক্ষেত্রে সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যানের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা যেতে পারে। সেনাকল্যাণ সংস্থার মাধ্যমে বিশেষ সিএসআর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আলাদা হিসাব সংরক্ষণ করতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা