বাণিজ্য

দু’দেশের বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করা হবে

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও উপযোগি ও গতিশীল করতে ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতা আর এন্টারপ্রাইজ সিঙ্গাপুর ও সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন সভাটির আয়োজন করে।

বৃহস্পতিবার (২৪ জুন) অনুষ্ঠিত সভার সূচনাতে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, এমপি ও সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রী এস ঈশ্বরণ উদ্বোধনী বক্তব্য রাখেন।

উভয় মন্ত্রীই তাঁদের বক্তব্যে দু’টি দেশের ক্রমপ্রসারমাণ বাণিজ্য সম্পর্কের কথা তুলে ধরেন। এ সময়ে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে সকল প্রতিবন্ধকতা দূর করে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ধ্বনিত হয় তাঁদের কণ্ঠে।

সিঙ্গাপুরের মন্ত্রী বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন। বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় সিঙ্গাপুরের অংশিদারিত্ব ও সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় বাংলাদেশে ব্যবসা ও বৈদেশিক বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে একটি প্যানেল বৈঠক অনুষ্ঠিত হয় যা সঞ্চালনা করেন Bangladesh Investment Development Authority (BIDA) এর এক্সিকিউটিভ চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বাংলাদেশ ও সিঙ্গাপুরের খ্যাতিমান ব্যবসায়ী ও বাণিজ্য বিশ্লেষকগণ এই প্যানেল বৈঠকে অংশ নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি স্পটলাইট সভায় সমাপনী ভাষণ দেন।

সভাকালে উত্থাপিত বিভিন্ন মন্তব্য ও পর্যবেক্ষণের আলোকে বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণে দ্রুততম সময়ে কার্যকরী উদ্যোগ গ্রহণের উপরে তিনি গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যেকার বাণিজ্য সম্পর্ককে সুদৃঢ়করণের লক্ষ্যে একটি বিশেষায়িত বাণিজ্য ব্যবস্থা (special trade arrangement) প্রণয়নের প্রস্তুতিপর্ব হিসেবে বিবেচিত হচ্ছে এই সভাগুলো। সভার ধারাবাহিকতায় অতি শীঘ্রই আরো তিনটি গোল-টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে এই দ্বিপাক্ষিক বিশেষায়িত বাণিজ্য ব্যবস্থার সম্ভাব্য রূপরেখা ও অন্যান্য আঙ্গিক নিয়ে উভয় দেশের উপযুক্ত প্রতিনিধি, বাণিজ্য বিশেষজ্ঞ, ও অংশীজনেরা মতবিনিময় করবেন।

এই সকল সভার আলোচনা ও সিদ্ধান্তের আলোকে বিবেচনাধীন দ্বিপাক্ষিক বিশেষায়িত বাণিজ্য ব্যবস্থার সম্ভাব্য রূপরেখা বিষয়ক খসড়া প্রস্তাব প্রণয়নের লক্ষ্যে একটি সমাপনী সভাও আয়োযিত হবে। এ জাতীয় আয়োজনের মাধ্যমে দু’দেশের মধ্যেকার বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ককে আরো গতিশীল রাখতে বাংলাদেশ হাইকমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা