বাণিজ্য

উন্নত সেবাদানে এগিয়ে যাচ্ছে সীমান্ত ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিঋণসহ উন্নত সেবাদানে এগিয়ে যাচ্ছে সীমান্ত ব্যাংক।

বৃস্পতিবার (২৪ জুন) ঢাকার গুলশান এভিনিউতে সীমান্ত ব্যাংক লিমিটেডের ১৯তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বর্ডার গার্ড (বিজিবি)র মহাপরিচালক ও ব্যাংকটির চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম এসব কথা বলেন।

সাফিনুল বলেন, দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলসমূহে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিংসেবা পৌঁছে দিতেই কাজ করছি। উন্নত গ্রাহকসেবা এবং সময়োপযোগী বিভিন্ন স্কিমের মাধ্যমে সীমান্ত ব্যাংক সামনে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, গ্রাহকদের চাহিদা বিবেচনায় সীমান্ত ব্যাংক রিটেইল ব্যাংকিং এর বিভিন্ন সেবা যেমন পার্সোনাল লোন, হোমলোন, কারলোন, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য এসএমই লোন, কৃষকদের জন্য জামানতবিহীন কৃষিঋণ, নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন “নারীশক্তি” ঋণ, শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা উপকরণের জন্য প্রযুক্তি ঋণসহ নানা ধরনের সেবা চালু করা হয়েছে।

এছাড়াও সীমান্ত ব্যাংক ইতিমধ্যে ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, RTGS, BFTN এবং রেমিটেন্স সেবাসহ নানা রকম আধুনিক সেবা চালু করেছে।

সাননিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা