ডিএসই, রাজস্ব, এনবিআর,
বাণিজ্য

মার্চে ডিএসই থেকে রাজস্ব আয় ২৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মার্চে মোট ২৭ কোটি ৬০ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা রাজস্ব আদায় করেছে। যা গত ফেব্রুয়ারি থেকে প্রায় দ্বিগুণ। মার্চে ডিএসইতে মোট ১৪ হাজার ৮৮০ কোটি ৪০ লাখ ৯১ হাজার ৬৩ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, মার্চে যে শেয়ার কেনাবেচা হয়েছে তা থেকে দুই ধরনের কর বাবদ ডিএসই সরকারকে এই রাজস্ব দিয়েছে।

ডিএসই থেকে ফেব্রুয়ারি মাসে সরকারে রাজস্ব আয় হয়েছিল ১৫ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ২৪৫ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে রাজস্ব আয় ১১ কোটি ৯৫ লাখ ১ হাজার ৮৮২ টাকা বেড়েছে, যা প্রায় দ্বিগুণ।

দুই ধরনের করের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ও ইউনিট কেনাবেচার মাধ্যমে লেনদেন (রাজস্ব আইন-৫৩-বিবিবি অনুসারে) থেকে রাজস্ব আয় হয়েছে ১৪ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৭০২ টাকা। আর উদ্যোক্তা-পরিচালকের শেয়ার বিক্রি (৫৩ এম অনুসারে) থেকে রাজস্ব আয় হয়েছে ১৩ কোটি ১২ লাখ ৬৭ হাজার ৪২৫ টাকা।

ফেব্রুয়ারিতে ১৮ কার্যদিবসে লেনদেন হয়েছে ১৪ হাজার ৪৪৮ কোটি ৯৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার। এর মধ্য থেকে সরকার কর বাবদ রাজস্ব পেয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ২৪৫ টাকা।

এর আগে জানুয়ারিতে ডিএসইতে ৩৩ হাজার ৯৫৮ কোটি ৭৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়। সরকার ডিএসই থেকে রাজস্ব পায় ৩৯ কোটি ৪ লাখ ৭৬ হাজার ২২২ টাকা।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা