বাণিজ্য

দোকান খোলার দাবিতে রাজধানী‌তে ফের বিক্ষোভ

মোহাম্মদ রু‌বেল: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত সোমবার থেকে সারাদেশে চলছে সাত দিনের লকডাউন। তবে এ লকডাউনে স্বল্প প‌রিস‌রেও হ‌লেও দোকান খোলার দাবিতে দোকান মালিক স‌মি‌তির নেতৃ‌ত্বে রাজধানীতে আ‌ন্দোলনে নেমেছেন কর্মচারীরাও।

এ দাবিতে মঙ্গলবার ইস্টার্ন প্লাজা দোকান মা‌লিক স‌মি‌তির নেতৃ‌ত্বে মা‌লিক ও কর্মচারীরা মা‌র্কেটের সাম‌নে বি‌ক্ষোভ ও মানববন্ধন ক‌রে‌ছেন।

প্রসঙ্গত, সরকা‌রের উপর মহ‌লের আশ্বা‌স ছিল আজ‌ থে‌কে স্বল্প প‌রিস‌রে হ‌লেও মা‌র্কেট খোলা রাখা যে‌তে পা‌রে। এমন আশ্বা‌সে তারা সোমবার রাস্তা অব‌রোধ ছে‌ড়ে দেন। কিন্তু আজ মা‌র্কেট খুল‌তে না পারায় ফের রাস্তায় নে‌মে‌ছেন ব্যবসায়ীরা।

ইস্টার্ন প্লাজা মা‌র্কেটের সামনে অবস্থান নিয়ে দোকান মা‌লিক স‌মি‌তির প‌রিচালক আলা‌মিন মিয়া‌জি সান‌ নিউজকে জানান, সরকার লকডাউন ঘোষণা করেছে। তারা এর বিরুদ্ধে নয়। কিন্তু সরকার কোনো কোনো খাতে ছাড় দিয়েছে। শুধু শপিংমল, মার্কেট ও দোকানপাটগুলো শতভাগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বিকল্প ব্যবস্থা না রেখে এটা করা অন্যায়। দৈনিক অন্তত ৮ ঘণ্টার জন্য অর্থাৎ দুপুর ১২টা থে‌কে রাত ৮টা পর্যন্ত হলেও মার্কেট খোলা রাখার দা‌বি জানা‌চ্ছি। এ দা‌বি মে‌নে নি‌লে অন্তত দোকানের কর্মচারীদের বেতন-ভাতা দেয়া যেত।

ব্যবসায়ীরা জানান, তারা সারা বছর ঈদের বেচাকেনার দিকে তাকিয়ে থাকেন। এ সময় এসে মার্কেট বন্ধের ঘোষণায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তাদের জীবিকা বন্ধ হয়ে যাবে। এবছরও ঋণ ক‌রে ব্যবসা চালা‌চ্ছি, গত বছরের ঋণ এখনও প‌রি‌শোধ কর‌তে পারি‌নি। আর এবারও য‌দি ঈ‌দে ব্যবসা না কর‌তে পা‌রি তাহ‌লে ঋণের বোঝা মাথায় নি‌য়ে না খে‌য়ে মারা যে‌তে হ‌বে।

আলা‌মিন মিয়া‌জি এ প্রতি‌বেদক‌কে আরও ব‌লেন, সরকারের সিদ্ধান্তের প্রতি ব্যবসায়ীরা শ্রদ্ধাশীল। আমরা সরকা‌রের নি‌র্দেশ নামোতা‌বেক স্বাস্থ্যবিধি মে‌নে দোকান খোলা রাখ‌তে চাই। রমাজান মা‌সের শেষ ২০ দিন হ‌লেও আমা‌দের মা‌র্কেট খোলা রাখার অনুম‌তি দেয়া হোক।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা