বাণিজ্য

বীমা: কমেছে প্রিমিয়াম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বীমা খাতে। সমাগ্রিকভাবে এ খাতের প্রিমিয়াম সংগ্রহ কমেছে। জাতীয় বীমা দিবস ২০২১ উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় এমন তথ্য উঠে এসেছে। বীমা নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) স্মরণিকাটি প্রকাশ করে।

স্মরণিকায় দেয়া তথ্য অনুযায়ী গত বছর লাইফ ও নন-লাইফ বীমাখাতে সম্মিলিতভাবে প্রিমিয়াম সংগ্রহ কমেছে ৩.৪৭ শতাংশ। এ ছাড়াও এককভাবে লাইফ বীমাখাতে প্রিমিয়াম সংগ্রহ কমেছে ১.৫০ শতাংশ এবং নন-লাইফে কমেছে ৭.৪৬ শতাংশ।

তথ্য অনুসারে, ২০২০ সালে দেশের বীমাখাতে সর্বমোট ১৩ হাজার ৮২১ কোটি ৪৫ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ হয়েছে। এর আগে ২০১৯ সালে এই সংগ্রহ ছিল ১৪ হাজার ৩১৭ কোটি ৬২ লাখ টাকা। অর্থাৎ ২০২০ সালে দেশের লাইফ ও নন- লাইফ বীমাখাতে প্রিমিয়াম সংগ্রহ কমেছে ৪৯৬ কোটি ১৭ লাখ টাকা বা ৩.৪৭ শতাংশ। তবে ২০১৯ সালের বীমাখাতে প্রিমিয়াম সংগ্রহ ১ হাজার ১৩৯ কোটি ৬২ লাখ টাকা বা ৮.৬৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

এদিকে ২০২০ সালে এককভাবে দেশের লাইফ বীমাখাতে প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ কোটি ৪৫ লাখ টাকা। আগের বছর ২০১৯ সালে এ সংগ্রহ ছিল ৯ হাজার ৫৯৯ কোটি ৬২ লাখ টাকা। অর্থাৎ লাইফ বীমাখাতে ২০২০ সালে প্রিমিয়াম সংগ্রহ কমেছে ১৪৪ কোটি ১৭ লাখ টাকা বা ১.৫০ শতাংশ। এর আগে ২০১৯ সালের লাইফ বীমাখাতে প্রিমিয়াম সংগ্রহ ৬০৭ কোটি ৬২ লাখ টাকা বা ৬.৭৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

অন্যদিকে লাইফ বীমাখাতে ২০২০ সালে এককভাবে প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৬ কোটি টাকা। এর আগের বছর ২০১৯ সালে এই সংগ্রহ ছিল ৪৭১৮ কোটি টাকা। অর্থাৎ নন-লাইফ বীমাখাতে ২০২০ সালে প্রিমিয়াম সংগ্রহ কমেছে ৩৫২ কোটি টাকা বা ৭.৪৬ শতাংশ। এর আগে ২০১৯ সালের নন-লাইফ বীমাখাতে প্রিমিয়াম সংগ্রহ ৫৩২ কোটি টাকা বা ১২.৭১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

সাননিউজ/আরএম/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা