বাণিজ্য

সপ্তাহের ব্যবধানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ১ হাজার ২৬০ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৫৬৭ টাকা বা ৫৩ দশমিক ৯৮ শতাংশ বেশি লেনদেন হয়েছে। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে ৮৩ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৪১ টাকা বা ৬৮ দশমিক ৫২ শতাংশ। এই লেনদেন বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সপ্তাহ শেষে দেখা গেছে পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। উত্থানের কারণে সাপ্তাহটিতে বিনিয়োগকারীরা ৬ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন ফিরে পেয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৬ হাজার ৯৫৫ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৭৩ হাজার ৯৫ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৬ হাজার ১৪০ কোটি ১১ লাখ ৫৫৩ হাজার টাকা বাজার মূলধন ফিরে পেয়েছে।

গত ৫ কার্যদিবসে ডিএসইতে ৩ হাজার ৫৯৫ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ২৪৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ২৬০ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৫৬৭ টাকা বা ৫৩ শতাংশ ৯৮ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৩৫ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৬৭৯ টাকার।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসই এক্স বা প্রধান মূল্য সূচক ৯৯ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২২ পয়েন্ট বা ১ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়ে ১ হাজার ২৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বা ২ দশমিক ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১২ পয়েন্টে।

সপ্তাহ জুড়ে ডিএসইতে মোট ৩৬৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৯টির বা ৫৪ দশমিক ২২ শতাংশের, কমেছে ১০০টির বা ২৭ দশমিক ২৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির বা ১৮ দশমিক ৫৩ শতাংশের।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২০৬ কোটি ২২ লাখ ৩৩ হাজার ৭৪৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২২ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৭০৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮৩ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৪১ টাকা বা ৬৮.৫২ শতাংশ বেশি হয়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৫ পয়েন্ট বা ২.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৯২ পয়েন্ট বা ২.০৩ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৯০ পয়েন্ট বা ১.৫৬ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৮ পয়েন্ট বা ২.৩৬ শতাংশ এবং সিএসআই ১৭ পয়েন্ট বা ১.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৬৩৩ পয়েন্টে, ১২ হাজার ৩২৪ পয়েন্টে, ১ হাজার ২২২ পয়েন্টে এবং ১ হাজার ৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৮টির বা ৫৫.২৬ শতাংশের দাম বেড়েছে, ৬২টির বা ২০.৩৯ শতাংশের কমেছে এবং ৭৪টির বা ২৪.৩৪ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা