বাণিজ্য

পুঁজিবাজারে পতন

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (২ মার্চ) পুঁজিবাজার সূচক আর লেনদেনে ইতিবাচক ধারায় থাকলেও বুধবার (৩ মার্চ) লেনদেন শেষ হয়েছে পতনে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকেরও পতন হয়েছে। একই সাথে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমানেও কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, দিনশেষে ডিএসই এক্স বা প্রধান মূল্য সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, দর কমেছে ১২৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০২ টির।

ডিএসইতে ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৮ কোটি ১০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৩৩ কোটি ৯৪ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮১.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১৬.০৬ পয়েন্টে।

সিএসইতে ২৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির দর বেড়েছে, কমেছে ৯৭টির আর ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সাননিউজ/আরএম/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা