বাণিজ্য

ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে টানা দরপতনের পর এ সপ্তাহে কিছুটা ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার।

মঙ্গলবার (২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। টাকার পরিমানেও লেনদেন ছিলো ইতিবাচক। বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসই এক্স বা প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০৮ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে মোট ৩৫৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৩৩ টির, কমেছে ৪২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৪ টির।

ডিএসইতে লেনদেন হয়েছে ৭৮৮ কোটি ৯২ লাখ টাকা। যা আগের দিনের থেকে ১৭০ কোটি ৯২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬১৮ কোটি টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬ পয়েন্টে।

সিএসইতে ২৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির দর বেড়েছে, কমেছে ২৭টির আর ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সাননিউজ/আরএম/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা