বাণিজ্য

ফেব্রুয়ারিতে ডিএসই হারালো ১৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : চলতি ফেব্রুয়ারি মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯ কার্যদিবস লেনদেন হয়েছে। আর এই ১৯ কার্যদিবসের মধ্যে ১২ কার্যদিবসেই ডিএসইতে দর পতনে ঘটেছে আর ৭ কার্যদিবস উত্থানে ছিল শেয়ারবাজারে। ফলে ১২ কার্যদিবসে ডিএসই মাসে ১৩ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন হারিয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসের শেষ কার্যদিবস ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭৯ হাজার ২৮ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার টাকা। আর ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৬৫ হাজার ৭৩৬ কোটি ৬০ লাখ ৮৯ হাজার টাকায়।

ফেব্রুয়ারি মাসে বিনিয়োগকারীরা ১৩ হজার ২৯২ কোটি ৩ লাখ ৮৬ হাজার টাকা বাজার মূলধন হারিয়েছেন। ফেব্রুয়ারি মাসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪৫.০৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪০৪.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর জানুয়ারি মাসের শেষ কার্যদিবস ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৬৪৯.৮৬ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪২.৫২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০৩.৫৬ পয়েন্ট কমে ফেব্রুয়ারির শেষ কার্যদিবস দাঁড়ায় যথাক্রমে ১২২২.৮৪ পয়েন্ট এবং ২৫৬.৮৩ পয়েন্টে। আর জানুয়ারি মাসের শেষ কার্যদিবস ডিএসইর শরিয়াহ সূচক ১২৬৫.৩৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২১৬০.৩৯ পয়েন্টে অবস্থান করছিল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা