বাণিজ্য

‘দেশের অর্থনীতি এগিয়ে নিতে পারে জীবন বীমা’

নিজম্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জীবন বীমা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এ জন্য জীবন বীমার প্রিমিয়াম জনগণের সক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

সোমবার (১ মার্চ) জাতীয় বীমা দিবসের আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত দিবসটির মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অতিথিবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম এবং বাংলাদেশ ইন্স্যুোরন্স এসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।

অর্থমন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়েছে। কিন্তু অর্থনৈতিকভাবে স্বাধীন করে যেতে পারেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা কাজ করে যাচ্ছেন। গত দশ বছরে দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে। এর সাথে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশের বীমাখাতের উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি বলেন, যে দেশের বীমাখাত যত শক্তিশারী সে দেশের অর্থনীতি তত শক্তিশালী।

বীমা গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, আজ থেকে ৪০ হাজার বছর আগে পৃথিবীর লোকসংখ্যা ছিল ১০ কোটি। এসব মানুষ মধ্যপ্রচ্যে টাইগ্রিস নদীর এপারে ওপারে বসবাস শুরু করে। এসব মানুষ কৃষি নির্ভর ছিল। এ সময় বেবিলনে প্র্রথম বীমার প্রচলন হয়। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে শস্য বীমার প্রচলন করা হয়। আধুনিক বিশ্বে লয়েডস এর মাধ্যমে ইংল্যান্ডে বীমার প্রচলন হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের বীমাখাত উন্নয়নে নানা ভূমিকা পালন করছেন। বর্তমান সরকারের আমলেই বীমা আইন ২০১০ প্রণয়ন করা হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বীমাখাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়নে আরো জোড়ালে ভূমিকা রাখতে হবে।

বীমার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে বীমা কোম্পানির মালিক ও বীমা পেশাজীবীদের কাজ করার আহবান জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময়ে তিনি অগ্নি বীমারা প্রিমিয়াম হার কমানোর পরামর্শ দেন।

অর্থমন্ত্রী আরও বলেন, উন্নত দেশে সব ধরনের সম্পদের বীমা রয়েছে। বাংলাদেশের অর্থনীতিও এগিয়ে যাচ্ছে। অর্থনীতি আরো শক্তিশালী করতে, দেশের সকল সরকারি সম্পদ বীমার আওতায় আনার কাজ করছে বর্তমান সরকার। এসময়ে তিনি বীমা কোম্পানির ব্যালান্সশীট আগের চেয়ে আরো ভালো হয়েছে বলে প্রশংসা করেন।

সাননিউজ/আরএম/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা