বাণিজ্য

সংশোধিত এডিপি কমল সাড়ে ৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপির আকার সাড়ে সাত হাজার কোটি টাকা কমল। যার পুরোটাই বিদেশি সহায়তার অংশ। মঙ্গলবার (০২ মার্চ ) সংশোধিত এডিপির চূড়ান্ত অনুমোদন দিতে বৈঠকে বসেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি।

চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৫ হাজার ১৪৪ কোটি ৭৯ হাজার টাকা। এর মধ্যে সরকারি তহবিল এক লাখ ৩৪ হাজার ৬শ’ ৪৩ কোটি টাকা। বিদেশি অর্থ সহায়তার কথা ছিল ৭০ হাজার ৫০১ কোটি ৭২ হাজার টাকা। সংশোধনের পর এ লক্ষ্য কমিয়ে ৬৩ হাজার কোটি টাকা করা হয়েছে। তবে সরকারি তহবিল থাকছে আগের মতোই। ফলে, সংশোধিত এডিপি’র আকার দাঁড়িয়েছে এক লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকা।

মূল এডিপি থেকে বাদ পড়েছে ২৮ প্রকল্প আর নতুন অনুমোদন পেয়েছে ১৭২টি। নতুন পরিকল্পনায়, সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহণ খাত। এরপরে আছে পানি সরবরাহ ও গৃহায়ণ খাত। আর তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে শিক্ষা ও ধর্ম।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা