বাণিজ্য

বেড়েছে মুরগী কমেছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাজারে বেড়েছে মুরগীর দাম। তবে সবজি বিক্রি হচ্ছে সস্তায়। বিক্রেতারা বলছেন, শীতের সবজিতে এখন ক্রেতার আগ্রহ কম। আগের চড়া দরেই বিক্রি হচ্ছে চাল, তেল, চিনি এবং আটা।

বাজারে গেল সপ্তাহের তুলনায় বেড়েছে ব্রয়লার মুরগীর দাম। কেজিতে ৫/১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি। চড়া সোনালী, পাকিস্তানি ককসহ দেশি মুরগীর দামও। বিক্রেতারা জানান, এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় ৮০/৯০ টাকা বেড়েছে এসব মুরগীর দাম।

এদিকে, শীতের তাজা সবজিতে ঠাসা দোকান। দামও সস্তা কিন্তু সস্তি নেই বিক্রেতার। শীতের সবজি ৩০/ ৪০ টাকা দর হলেও ক্রেতার খুব একটা আগ্রহ নেই।

বরং আসছে গরম মৌসুমের আগাম সবজিতেই ক্রেতার আগ্রহ বেশি। দাম যদিও আকাশ ছোঁয়া। বাজারে ঢেড়ষ বিক্রি হচ্ছে ১০০/১২০, বরবটি ১১০ এবং করলা ৮০/১০০ টাকা কেজি। চড়া পটলের দামও।

তবে বাজারে সবচেয়ে চড়া লেবুর দাম। আকার ও মানভেদে লেবু বিক্রি হচ্ছে ৪০/৮০ টাকা হালি। তবে কোনো দোকানে লেবুর হালি ছুঁয়েছে ১০০ টাকায়।

এছাড়াও বাজারে গেল সপ্তাহের বাড়তি দরেই বিক্রি হচ্ছে চাল, ভোজ্যতেল, চিনি ও আটা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা