বাণিজ্য

আমদানি অব্যাহত থাকলেও বেড়েছে চালের দাম

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলেও দিনাজপুরের বাজারে দামে কোন প্রভাব পড়েনি। উল্টো হঠাৎ করেই সব ধরনের চালের দাম বস্তা প্রতি এক থেকে দেড়শ টাকা বেড়েছে। খুচরা বাজারে কেজি প্রতি বেড়েছে ২ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

ধান উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা দিনাজপুরে হঠাৎ করেই বেড়েছে চালের দাম। গত সপ্তাহে বারি আটাশ চালের ৫০ কেজির বস্তার দাম ছিল ২ হাজার ৭শ' টাকা। বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৮শ' থেকে ২ হাজার ৮৮০ টাকায়।

একইভাবে সাড়ে ২৯শ' টাকার মিনিকেট ৩ হাজার থেকে ৩ হাজার ৫০ টাকা, ২ হাজার ৬০ টাকার গুটি স্বর্ণা সাড়ে ২২শ' টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বেড়েছে কেজি প্রতি দেড় থেকে দুই টাকা।

দফায় দফায় লাগামহীন দাম বাড়ার জন্য বিক্রেতারা চালকল মালিকদেরই দোষারোপ করছেন। তবে চালকল মালিকদের দাবি মানুষের ক্রয় ক্ষমতার তুলনায় দাম স্বাভাবিক আছে।

এদিকে আমদানিকারকরা জানান, ভারতে চালের দাম বেশি হওয়ায় তারা বরাদ্দের পুরো অংশ আমদানি করছে না। সীমিত পরিমাণে আমদানির কারণে দেশের বাজারে প্রভাব পড়ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা